এক্সপ্লোর

TMC: ‘আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, ফের বিস্ফোরক উদয়ন

Udayan Guha: প্রচারে গিয়ে তিনি বলেন, "আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না।"

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুরভোটের আগে ফের বিস্ফোরক উদয়ন গুহ। তুফানগঞ্জে নির্বাচনী প্রচারে ফের হুমকির সুর উদয়ন গুহর। প্রচারে গিয়ে তিনি বলেন, "আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না।" তিনি এও বলেন, "দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। সেখান থেকে তাঁকে মুছে ফেলা হয়েছে। অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকেও মুছে ফেলার দায়িত্ব নিতে হবে মানুষকে'। হুঙ্কার কোচবিহার তৃণমূলের চেয়ারম্যানের। অন্যদিকে, সন্ত্রাস ছড়িয়ে তুফানগঞ্জ দখলের স্বপ্ন পূরণ হবে না, পাল্টা বিজেপি। 

এর আগেও পুরভোটের আগে ফের বিতর্ক বাড়িয়েছিলেন উদয়ন গুহ।ভোট না দিলে প্রহারের দাওয়াই দিইয়েছিলেন তৃণমূল বিধায়ক।শাসক নেতার হুঁশিয়ারিতে দানা বেঁধেছিল বিতর্ক। পুরভোটের প্রস্তুতিতে কোচবিহারের দিনহাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি কর্মিসভা করে তৃণমূল।আর এই কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ।পুরভোটে তৃণমূলকে ভোট না দিলে যে রেয়াত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি।                                                                                             

দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, নারায়ণের ভাণ্ডারের সুযোগ নিয়ে পুরভোটে যদি বিশ্বাসঘাতকতা করেন তারজন্য আর একটি নতুন প্রকল্প চালু করা হবে, সেটি হল দুয়ারে প্রহার, সেকথাটা যেন মাথায় থাকে, দুয়ারে প্রহারের মুখোমুখি হতে না চাইলে সঠিক রাস্তায় চলুন, সঠিক ভাবে চলুন।

তবে এবারই প্রথম নয়। এর আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন উদয়ন গুহ। কখন হুমকি দিয়েছেন বিরোধী দলকে। বলেছেন, বদল অনেক হয়েছে, এবার বদলের সঙ্গে সঙ্গে বদলাও চাই।

উদয়নের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিল বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেছেন, দিনহাটার বিধায়ক বিধানসভার উপনির্বাচনে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট করেছিলেন ,এবার পুরভোটের আগে সেই সন্ত্রাসই তৈরি করতে চাইছেন, তাই কর্মী-সমর্থকদের একথা বলেছেন, এখনই তিনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন।

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget