এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেষ্ট জেলে আছে, কিন্তু এই ছেলেটাই উন্নয়ন করত', জেলবন্দি অনুব্রতর পাশে মমতা

Mamata on Anubrata: তৃণমূল নেত্রী বলেন, 'উন্নয়ন অনেক হয়েছে। অনেক ব্রিজ হয়েছে। বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত।'

কলকাতা: ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লাভপুরের সভা থেকে ফের পাশে থাকার বার্তা মমতার। তৃণমূল নেত্রী (TMC) এদিন বলেন, 'কেষ্ট জেলে আছে, কিন্তু এই ছেলেটাই উন্নয়ন করত। বিজেপি সাজিয়ে মামলা করেছে, কিন্তু কতদিন আটকে রাখবে?' 

ঠিক কী বলেছেন মমতা? 

তৃণমূল নেত্রী বলেন, 'উন্নয়ন অনেক হয়েছে। অনেক ব্রিজ হয়েছে। বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পর পর চারটি সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। বিজেপি সাজিয়ে গুছিয়ে মামলা করেছে। তাতে কী যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে।হেমন্ত সোরেন একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী ছিল তাঁকেও তো গ্রেফতার করে রেখে দিয়েছে। কাকে করেনি? হাতে সিবিআই আছে, আয়কর আছে, বিচারব্যবস্থারও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। মামলা সাজাচ্ছে আর করছে।'   

বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেষ্টকে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। নির্বাচন হয়ে যাবে...ওকে বলেছে তুমি বিজেপি করবে না। বিজেপিকে মদত করবে। তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেব। দেখবেন বীরভূমে নির্বাচন হয়ে যাবে ও-ও ছাড়া পেয়ে যাবে।' 

আরও পড়ুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা,মহিলাদের সম্মানহানির অভিযোগে FIR

এর আগেও বারংবার কেষ্টর প্রশংসা শোনা গিয়েছিল মমতার মুখে। জনসভায় নেত্রী বলেন, 'কেষ্ট ছিল এখানকার মাটির মানুষ। আইন আইনের পথে চলবে কিন্তু গরীব মানুষ কেষ্টর কাছে গেলে ফেরাত না। নিজের জেলাকে কেষ্ট হাতের তালুর মতো চিনত। ইলেকশনের দিন যাতে ও বেরোতে না পারে তাই ওকে নজরবন্দি করে রাখা হত। রেইড করে বলছে বিজেপিকে ভোট না দিলে ইডি, সিবিআই যাবে'।                                                                                                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget