এক্সপ্লোর

Abhishek Banerjee: 'চার্জশিটে ২ জায়গায় শুধু আমার নাম, প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ', চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee on CBI Chargesheet: প্রসঙ্গত, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ-রাজনীতি।

কলকাতা: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায়, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কে এই অভিষেক ব্যানার্জি? সিবিআই-এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। আর এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভা থেকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এদিন অভিষেক বলেন, 'CBI-এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় আমার নাম। বাকি আর কিছু নেই, CBI-ED ভাববাচ্যে কথা বলছে। আমি সময়ে সময়ে কথা পাল্টাই না। ৫ বছর আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি এক কুচিও প্রমাণ ইডি সিবিআই আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।' 

প্রসঙ্গত, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ-রাজনীতি। সম্প্রতি, প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে CBI। এই চার্জশিটের ১২ নম্বর পাতায় একটি অডিও ক্লিপের কথোপকথনের বিস্ফোরক দাবি করা হয়েছে। 

সেখানে বলা হচ্ছে, বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্র বলছেন, যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে, তার জন্য অভিষেক ব্যানার্জি ১৫ কোটি টাকা চেয়েছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, ED-র পাশাপাশি তদন্ত করছে CBI-ও। এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের ১৩ নম্বর পাতায় CBI-এর তরফে দাবি করা হয়েছে, কথোপকথন থেকে এটাও জানা গেছে যে, এক ব্য়ক্তিকে হুগলির বলাগড়ে পছন্দের পোস্টিং পাইয়ে দিতে জেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যানকে ফোন করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, ব্যস্ত সময়ে রেল-বিভ্রাট হাওড়া লাইনে? একাধিক স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন!

তদন্তে উঠে আসে, অবিলম্বে প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার জন্য হুগলির তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জি।               

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে ED গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তবে, CBI-এর মামলায় তিনি সুপ্রিমকোর্টের রক্ষাকবচে আছেন। সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্যর নামের সঙ্গে উল্লিখিত অভিষেক ব্যানার্জি কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget