এক্সপ্লোর

Bankura : বাঁকুড়ায় দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের !

TMC Conflict : একবার নয়, দুবার নয়, তিনবার নয়। বারবার। বিজয়া সম্মিলনীর মঞ্চে তৃণমূলের দলীয় কোন্দল প্রকাশ্যে এসে পড়ছে। লম্বা হচ্ছে তালিকা

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সতর্ক করলেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। সেটাও বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে প্রকাশ্যে। তৃণমূল কাউন্সিলর অভিযোগ অস্বীকার করলেও, এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। 

একবার নয়, দুবার নয়, তিনবার নয়। বারবার। বিজয়া সম্মিলনীর মঞ্চে তৃণমূলের দলীয় কোন্দল প্রকাশ্যে এসে পড়ছে। লম্বা হচ্ছে তালিকা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, মুর্শিদাবাদের বড়ঞা, কোচবিহারের মাথাভাঙার পর এবার বাঁকুড়া।

দুর্নীতির অভিযোগ-

ভগবানপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, বড়ঞায় বিধায়কের বিরুদ্ধে সরব, মাথাভাঙায় দুই তৃণমূল নেতার বচসা। এবার বাঁকুড়ায় বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে দলেরই কাউন্সিলরকে দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি নিশানা করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। ওই তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, আমার কাছে খবর আসে অনেক, কয়েকটা ওয়ার্ডের খবর আছে। আমি সাবধান করছি তাঁদের, তাঁরা সংযত হন। ১৬ নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে অভিযোগ আছে। কমিশনাররা কাজ করতে গেলে পয়সা চান। এ জিনিস বরদাস্ত করা হবে না। আমি সতর্ক করে দিলাম। মনে রাখবেন, আমি দলের প্রহরী হিসাবে কাজ করি বাঁকুড়া জেলায়।

সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক যাঁর বিরুদ্ধে মঞ্চ থেকে অভিযোগ করেন সেই কাউন্সিলরও অনুষ্ঠানে ছিলেন। যদিও বাঁকুড়া ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সোনাই ঘোষাল বলছেন, ওঁর কাছে যাই না বলে অভিমান করে বলেছেন, নাকি বাইরে থেকে কেউ কিছু কানে তুলেছে জানি না। বয়স হচ্ছে বলে এসব কথা বলছেন।

দলেরই কাউন্সিলরকে নিশানা তৃণমূল বিধায়কের, কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, টাকা নেয়, সেটা আবারও প্রমাণিত হল।

কোথাও প্রকাশ্যে দলের কোন্দল, তো কোথাও কাটমানির অভিযোগে দলেরই নেতাকে নিশানা। পঞ্চায়েত ভোটের আগে ক্ষত মেরামত করতে পারবে কি তৃণমূল ? সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (North Bengal) সফর চলাকালীন জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে তৃণমূলের (TMC) দুই নেতার সংঘাত প্রকাশ্যে চলে আসে। বর্তমান ব্লক সভাপতির বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগ জানান প্রাক্তন ব্লক সভাপতি।

আরও পড়ুন ; 'বিজেপির সঙ্গে আঁতাঁত', মুখ্যমন্ত্রীর সফরকালীনই মালবাজারে তৃণমূলের দুই নেতার সংঘাত প্রকাশ্যে !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget