এক্সপ্লোর

Jalpaiguri : 'বিজেপির সঙ্গে আঁতাঁত', মুখ্যমন্ত্রীর সফরকালীনই মালবাজারে তৃণমূলের দুই নেতার সংঘাত প্রকাশ্যে !

Mamata Banerjee's visit in North Bengal : বর্তমানের বিরুদ্ধে পথে নামলেন প্রাক্তন। ফের প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত

রাজা চট্টোপাধ্যায়, মালবাজার : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (North Bengal) সফর চলাকালীন জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে তৃণমূলের (TMC) দুই নেতার সংঘাত প্রকাশ্যে। বর্তমান ব্লক সভাপতির বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগ প্রাক্তন ব্লক সভাপতির। প্রাক্তনের সমালোচনায় সরব তৃণমূল। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

তৃণমূলের দুই নেতার সংঘাত-

বর্তমানের বিরুদ্ধে পথে নামলেন প্রাক্তন। ফের প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। এই ছবি মঙ্গলবারের। তখনও জলপাইগুড়ির মালবাজারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই ক্রান্তির ব্লক সভাপতি মহাদেব রায়ের বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে নিয়ে মিছিল করলেন প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলম।তৃণমূলের বর্তমান ব্লক সভাপতির বিরুদ্ধে স্বৈরাচারিতা ও বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ তুলেছেন দলের প্রাক্তন পদাধিকারী।

মালবাজারের ক্রান্তির তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলমের অভিযোগ, উনি গ্রুপবাজি করছেন। দলের কর্মী, ভোটারদের ইচ্ছাকৃতভাবে অন্য দলে কনভার্ট করার চেষ্টা করছেন। মেনে নিতে পারছি না। বিজেপির সাথে আঁতাঁত করছেন কি না হাইকমান্ড দেখবে।

বর্তমান ব্লক সভাপতি মহাদেব রায় অবশ্য বলছেন, ওঁকে মিটিংয়ে ডাকা হলে আসেন না। কোনও একটি সংস্থা বস্ত্র বিতরণ করবে বলে আমরা জানতে পারি। যাঁরা বস্ত্র নিতে এসেছিলেন আমার অনুমতি না নিয়ে তাঁদের নিয়ে মিছিল করেন।

এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। জলপাইগুড়ি বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, পুরোটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দল। একদল খেতে পারছে, একদল পারছে না। তাই নিয়ে মারামারি।

যদিও তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, দল বিরোধিতা হয়ে যাচ্ছে। দলের সিদ্ধান্ত না মেনে হঠকারী কিছু করলে দল সেটাকে সমর্থন করবে না।

অস্বস্তি ঢাকতে তৃণমূল যা-ই বলুক, পঞ্চায়েত ভোটে শাসকদলের এই সংঘাতকেই হাতিয়ার করতে মরিয়া গেরুয়া শিবির।

প্রসঙ্গত, দশমীর রাতে বিষাদের মাঝেই ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যায়। জলপাইগুড়ির (Jalpaiguri ) মালবাজারে, মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে, জলের তোড়ে তলিয়ে গিয়ে প্রাণ হারান ৮ জন।  ঘটনার ১২ দিনের মাথায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।পাশে বসে দেন, পাশে থাকার বার্তা। সেখানেই শেষ নয়, পরের দিন, মুখ্যমন্ত্রী মালবাজারে বিসর্জন বিপর্যয়ে উদ্ধারকারীদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সেদিন বড় বিপর্যয় থেকে বহু প্রাণ বাঁচানো উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক দেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন ; মালবাজার-বিপর্যয়ে উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষের চেক, মৃতের পরিবারকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget