এক্সপ্লোর

Awas Yojana Scam: '...বিডিও-র চাকরি থাকবে না', কেন এমন মন্তব্য বিধায়কের

Bankura News: জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক। উল্টোদিকে বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা।


পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক। গতকাল দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিও-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।' এক বিধায়কের মুখে ব্লক স্তরের প্রশাসনের শীর্ষ কর্তার প্রতি এমন মন্তব্যের পর অস্বস্তিতে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক। উল্টোদিকে বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা। তৃণমূলের তরফে দাবি, প্রকৃত উপভোক্তারা যাতে বাড়ি পান, তার পক্ষেই সওয়াল করেছেন দলের বিধায়ক, সাফাই তৃণমূলের। 
  
কী বলেছেন বিধায়ক:
তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই বিডিও-র চাকরি থাকবে না।

ইতিমধ্য়েই নানা জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। তা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্য। কোথাও বামেদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, কোথাও বিজেপির অবস্থান-বিক্ষোভ। কোথাও বঞ্চনার অভিযোগ, কোথাও স্বজনপোষণের অভিযোগ, সমীক্ষায় বেনিয়ম করারও অভিযোগ উঠেছে। তা নিয়ে জেলায় জেলায় আছড়ে পড়ছে বিক্ষোভ। মুর্শিদাবাদের রানিনগর আর বর্ধমানের কালনায় পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসদকদল তৃণমূলের দিকে। পশ্চিম বর্ধমানের লাউদোহায়, তৃণমূল পরিচালিত জেমুয়া পঞ্চায়েতে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। এমন একটি পরিস্থিতি

এমন একটা আবহে আবাসে দুর্নীতির জন্য ঘুরিয়ে আমলাদেরই কাঠগড়ায় তুললেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। শনিবার তালডাংরা বাজারে আয়োজিত দলীয় সভা থেকে, আবাসে বেনিয়ম ইস্যুতে সরাসরি বিডিওকে নিশানা করেন তিনি। বিধায়ক বলেন, 'গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই। কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই বিডিও-র চাকরি থাকবে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই অফিসারের বিরুদ্ধে দোতলা ঘরের মালিককে বাড়ি দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে সরকারি পদ থেকে আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।  

বিজেপির কটাক্ষ: 
বিডিও-কে হুঁশিয়ারি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, 'ডিএম, বিডিওদের ক্ষমতা আছে এসব করার! তৃণমূলই নির্দেশ দিয়ে করিয়েছে। অরূপ চক্রবর্তীর এতদিনে সম্বিত ফিরেছে মানুষের ক্ষোভ দেখে। বিজেপির অভিযোগই মান্যতা পেল বিধায়কের বক্তব্যে।' কড়া সমালোচনা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।'

বিরোধীদের এই সমালোচনার মুখে দলীয় বিধায়কের মন্তব্যের সমর্থনেই ব্যাট ধরেছে তৃণমূল। কুণাল ঘোষ বলেন, 'ভুল কী বলেছে, ঠিকই তো বলেছে। এত বড় একটা সিস্টেম। ভুল হলে সবাই তৃণমূলকে গাল দিচ্ছে। এটা ৪ বছর আগের তালিকা। এর মধ্যে অনেক মানুষের আর্থ সামাজিক পরিস্থিতি বদলেছে। রাজ্য সরকার প্রকৃত গরিবদের বাড়ি দেওয়ার চেষ্টা করছে।'

আরও পড়ুন: 'তৃণমূলই সরকার, তৃণমূলই বিরোধী,' কুণাল-মন্তব্যে শুরু বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget