এক্সপ্লোর

Humayun Kabir Comment Controversy: তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে সতর্ক এবং সজাগ থাকব: হুমায়ুন কবীর

সম্প্রতি তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেনদু অধিকারী। যার পাল্টা মুখ খোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

কলকাতা: তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে (TMC Disciplinary Committee) হাজিরা দিলেন ভরতপুরের তৃণমূল হুমায়ুন কবীর (Humayun Kabir)। শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর হুমায়ুনের মন্তব্য, দলের শৃঙ্খলা মেনেই চলব। এর আগের মন্তব্য নিয়ে অবশ্য প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক। 

সম্প্রতি তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা মুখ খোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এরপরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করে, তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। দল এক পাতার শোকজ লেটার পাঠিয়েছিল। হুমায়ুন কবীর তার জবাব দু'পাতায় দেন। যেখানে তিনি উল্লেখ করেন, দল নয়, তাঁর কাছে আগে জাতিসত্তা। সেখানে তিনি আরও বলেন, 'দলের শৃঙ্খলাভঙ্গ করিনি, শুভেন্দু নিয়ে মন্তব্য দলের ব্যাপার নয়, জাতের ব্যাপার।' সূত্র মারফত জানা যায়, তাঁর এই বক্তব্যেই আপত্তি বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। এই ধরণের মন্তব্য সংবিধান বিরোধী বলে মনে করে শৃঙ্খলারক্ষা কমিটি। এরপরই মঙ্গলবার তাঁকে বৈঠকে ডাকা হয়। এদিন বৈঠক শেষে ভরতপুরের বিধায়ক জানান, "বিরোধী দলনেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এক ক্লোজ়। এখন আমার দলের যে শৃঙ্খলারক্ষা কমিটি আছে তারা আমাকে ডেকেছিলেন। আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন। আমার কথাও শুনেছেন। আমি কথা দিয়েছি তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে সতর্ক এবং সজাগ থাকব।''  

বিধানসভা ভোটের বছরখানেক আগে থেকেই জাত-পাত-ধর্ম নিয়ে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি। সোমবার বিধানসভার বাইরে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।'' পাল্টা ঠুসো দেওয়ার কথা শোনা গেছিল হুমায়ুন কবীরের গলায়। বিরোধী দলনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন হুমায়ুন কবীর। এই আবহেই তাঁকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের দাবি, তৃণমূল মনে করে, হুমায়ুন কবীরের ধারাবাহিক মন্তব্য়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। 

তৃণমূল শোকজ় করার পরেও নিজের মন্তব্যে অনড় ছিলেন বিধায়ক। গতকাল তিনি বলেন, "আমার কাছে আমার দল আগে নয়, আগে আমার জাতিসত্তা। তারপরে আমার দলের প্রায়োরিটি। দলের মধ্য়ে আমার প্রচুর শত্রু। সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব বলেছেন, ঠ্যাং ভেঙে দেওয়া হবে। সওকত মোল্লা বলেছে, তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে।তাহলে সিদ্দিকুল্লা চৌধুরী, সওকত মোল্লা, ববি হাকিম, বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য কোনও শোকজ...আমার ৬ মাসের মধ্যে ২ বার শোকজ হয়েছে।''

আরও পড়ুন: HS Result 2025: কবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ? দিনক্ষণ জানালেন সংসদ সভাপতি

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget