এক্সপ্লোর

Madan Mitra : 'পঞ্চায়েত নির্বাচনে শিকও কাজে লাগবে, কাবাবও', মদনের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে 'গণতন্ত্রের শত্রু' তোপ বিজেপির

Panchayat Vote : নির্ঘণ্ট ঘোষণা না হলেও, আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা

সমীরণ পাল, কামারহাটি : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote) শিকও কাজে লাগবে, কাবাবও কাজে লাগবে। কামারহাটিতে খাদ্য উৎসবের উদ্বোধন করতে গিয়ে এমনই মন্তব্য করতে শোনা গেল এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra)। মানুষ জেগে উঠলে, আপনি ১-২ ঘণ্টাও সময় পাবেন না বলে মদন মিত্রকে পাল্টা কটাক্ষ করেছেন সজল ঘোষ।

হাতে গরম শিক ! তাতে গরম গরম কাবাব ! সেই গরম শিক কাবাব হাতে নিয়ে মুখেও গরমাগরম কথা ! পঞ্চায়েত ভোটের মুখে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কামারহাটির খাদ্য উৎসবের উদ্বোধন করার পর, কার্যত হুঁশিয়ারি শোনা গেল তাঁর মুখে। তিনি বললেন, দেখ সামনে পঞ্চায়েত নির্বাচন। কী করবে ছেলেমেয়েরা, সারাদিন খালি কাজ করবে ? কাবাবটাও খাবে, শিকটাও খুব কাজে লাগবে।

নির্ঘণ্ট ঘোষণা না হলেও, আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। ২০১৮-র পঞ্চায়েত ভোটের অশান্তির পুনরাবৃত্তি ঠেকাতে যখন কোমর বাঁধছে বিরোধীরা, তখনই মদন মিত্রর মুখে শোনা গিয়েছিল ৯৮ শতাংশ আসনে তৃণমূলের জয়ের কথা ! আর এবার শিক-কাবাব !

পঞ্চায়েতের রেজাল্ট কেমন হবে মনে হয় ? এই প্রশ্নের উত্তরে মদন বলেন, '৯৮% জায়গায় তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।' কিন্তু, ২% বাদ দিলেন কেন ? এর উত্তর তৃণমূল বিধায়কের মন্তব্য, '২% বাদ না দিলে ভোটটা ক্যানসেল হয়ে যাবে। একটু রেখেঢেকে তো খেলতে হয়। এই তো খেলা শুরু হয়ে গেল না !' এবার মজার ছলে তিনি বললেন, কাঁচা মাংস সেটাকে পুরো ঝলসানো হবে। সেটাতে বাটার পড়বে, মধু পড়বে, ঘি পড়বে। দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে তারপর বিটনুন আর লঙ্কা। ওহ্ লাভলি।

এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, কোনও এক সকালে উনি ১-২ ঘণ্টা সময় পাবেন না, যখন জনগণ জেগে উঠবে। যেমন শ্রীলঙ্কায় দেখেছেন... এটা বিজেপি সিপিএমের বিষয় নয়, এরা গণতন্ত্রের শত্রু। মানুষকে জাগতে হবে।

কখনও গাছে বেঁধে মারের পরামর্শ। কখনও আবার দাড়ি-গোঁফ উপড়ে ফেলার হুঁশিয়ারি। তো আবার কখনও হাতে ঝাঁটা, খুন্তি, সাঁড়াশি রাখার নির্দেশ। সম্প্রতি হুঁশিয়ারির ফুলঝুরি ছড়িয়েছে শাসক-বিরোধীর নেতা-নেত্রীদের মুখে। এরপরও কি নির্বিঘ্নে হবে পঞ্চায়েত ভোট ? যত দিন যাচ্ছে, তখনই জোরাল হচ্ছে প্রশ্নটা !

আরও পড়ুন ; পঞ্চায়েত ভোটের আগেই প্রকাশ্যে ফাটল, দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্য়দের

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget