এক্সপ্লোর

Madan Mitra : 'অভিষেক প্যান্ডোরার বাক্সটা খুলে দিলে...', হিরণকে নিয়ে জল্পনার আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

TMC : অজিত মাইতির সঙ্গে গত ১০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় ?

কলকাতা : সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) একটি ভাইরাল ছবি ঘিরে ফের তোলপাড় রাজ্য-রাজনীতি। ওই ছবি অনুযায়ী, অজিত মাইতির সঙ্গে গত ১০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। এমনই খবর সূত্রের। যদিও এনিয়ে কোনও মন্তব্য করেননি হিরণ। উপরন্তু তিনি 'জয় শ্রীরাম' স্লোগান তোলা পুরনো ভিডিও পোস্ট করেন। কিন্তু, এই খবর সামনে আসার পরই ফের একবার দলবদলের জল্পনা শুরু হয়েছে। তার সঙ্গে এই প্রশ্নও উঠছে, গেরুয়া শিবির থেকে কি কেউ যোগ দেবেন ? এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

কী বলেন মদন ?

তিনি বলেন, "কে জয়েন করবে, কে জয়েন করবে না, এটা দলীয় নেতৃত্বের ব্যাপার। প্রত্যেকেই স্বাগত। যদি শত্রুঘ্ন সিনহা বা বনগাঁ থেকে বিশ্বজিৎ আসতে পারেন। আমার তো মনে হয়, শুধু হিরণের নাম উঠছে। কিন্তু, অভিষেকের কাছে যে মোড়া খামটা রয়েছে, তাতে অনেকগুলো হরিণ ধরা পড়ে গেছে। অভিষেক নামটা বের করছে না। থ্যাঙ্কস টু অভিষেক। কারণ, এখনই যদি প্যান্ডোরার বাক্সটা খুলে দেয়, তাহলে বিজেপি পার্টিটা আর পশ্চিমবঙ্গে পতাকা তোলার লোক পাবে না।"

সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগদান নিয়ে কথা হয় হিরণের। কী শর্তে তিনি তৃণমূলে যোগ দিতে চান, সেবিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই সময় এই মর্মে খবর সম্প্রচারিত হলেও, হিরণ তা অস্বীকার করেন। ট্যুইট করে তিনি জানান, মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছেন তিনি। এই খবর সম্পূর্ণ মিথ্যা।

সূত্রের খবর, বিজেপির এক শীর্ষ নেতা নাকি তাঁকে এই ট্যুইট করতে চাপ দিয়েছিলেন। অবশেষে, গত ১০ জানুয়ারি তিনি যে অজিত মাইতির সঙ্গে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন, সেই ছবি আজ প্রকাশ্যে চলে আসে। সেদিন  প্রায় ৪০ মিনিট অভিষেকের দফতরে ছিলেন হিরণ। বৈঠকে আরও দুই বিজেপি নেত্রী ছিলেন বলে সূত্রের খবর। তাঁদের মধ্যেই একজন এই ছবিটি সামনে নিয়ে এসেছে বলে খবর। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হিরণ-সহ একাধিক বিজেপি বিধায়ক, নেতা-নেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে, অজিত মাইতি নিজে সেদিন হিরণ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিলেন। ইন্দোরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপি বিধায়কের। বিমানে ইন্দোর পৌঁছন তিনি। অনেক রাতে ট্যুইট করে তিনি দাবি করেন, ক্যামাক স্ট্রিটে যাননি।

আরও পড়ুন ; অভিষেকের দফতরে হিরণ, ভাইরাল ছবি ঘিরে জল্পনা

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget