এক্সপ্লোর

Hiran Chatterjee : অভিষেকের দফতরে হিরণ, ভাইরাল ছবি ঘিরে জল্পনা

Hiran Chatterjee in Abhishek Banerjee's office : তাহলে কি বিজেপি বিধায়কের তৃণমূলে যাওয়া এখন সময়ের অপেক্ষা ? এনিয়ে বাড়ছে জল্পনা।

আশাবুল হোসেন, কলকাতা : বিজেপি (BJP) ছেড়ে ফের কি তৃণমূলে (TMC) হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) ? অভিষেকের দফতরের ছবি ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। অজিত মাইতির সঙ্গে ১০ জানুয়ারি অভিষেকের দফতরে হিরণের ছবি এখন ভাইরাল। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে প্রায় ৪০ মিনিট ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে গিয়েছিলেন হিরণ। অভিষেকের সঙ্গে বৈঠকের পরে বিমানবন্দরে হিরণকে পৌঁছেও দেন অজিত মাইতি। হিরণের সঙ্গে অভিষেকের দফতরে ছিলেন আরেক বিজেপি বিধায়ক, কয়েকজন নেত্রীও। তাহলে কি বিজেপি বিধায়কের তৃণমূলে যাওয়া এখন সময়ের অপেক্ষা ? এনিয়ে বাড়ছে জল্পনা।

২০২১-র ১৮ ফেব্রুয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হিরণ চট্টোপাধ্যায়। নামখানায় অমিত শাহের উপস্থিতিতে হিরণকে বিজেপি পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের পর এবার পঞ্চায়েত ভোট-২ বছরের মধ্যেই ফের দলবদলের জল্পনা । সৌজন্যে, ১০ জানুয়ারি অভিষেকের দফতরে হিরণের একটি ছবি। যা এখন ভাইরাল।

সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগদান নিয়ে কথা হয় হিরণের। কী শর্তে তিনি তৃণমূলে যোগ দিতে চান, সেবিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই সময় এই মর্মে খবর সম্প্রচারিত হলেও, হিরণ তা অস্বীকার করেন। ট্যুইট করে তিনি জানান, মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছেন তিনি। এই খবর সম্পূর্ণ মিথ্যা। 

সূত্রের খবর, বিজেপির এক শীর্ষ নেতা নাকি তাঁকে এই ট্যুইট করতে চাপ দিয়েছিলেন। অবশেষে, গত ১০ জানুয়ারি তিনি যে অজিত মাইতির সঙ্গে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন, সেই ছবি আজ প্রকাশ্যে চলে আসে। সেদিন  প্রায় ৪০ মিনিট অভিষেকের দফতরে ছিলেন হিরণ। বৈঠকে আরও দুই বিজেপি নেত্রী ছিলেন বলে সূত্রের খবর। তাঁদের মধ্যেই একজন এই ছবিটি সামনে নিয়ে এসেছে বলে খবর। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হিরণ-সহ একাধিক বিজেপি বিধায়ক, নেতা-নেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। 

জানা গেছে, অজিত মাইতি নিজে সেদিন হিরণ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিলেন। ইন্দোরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপি বিধায়কের। বিমানে ইন্দোর পৌঁছন তিনি। অনেক রাতে ট্যুইট করে তিনি দাবি করেন, ক্যামাক স্ট্রিটে যাননি।

এনিয়ে অজিত মাইতি বলেন, "ছবি কথা বলে। আমি একটি রাজনৈতিক দলের কর্মী। আমার কাছে অনুশাসন খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই ছবি সম্পর্কে আমি খোলসা করে কিছু বলতে পারব না। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget