এক্সপ্লোর

Pandaveswar News: সৌজন্যের নজির, CPM নেতাকে জড়িয়ে ধরলেন তৃণমূলের বিধায়ক

TMC News: রাস্তায় দাঁড়িয়ে সিপিএম নেতাকে চাঁদা তুলতে দেখে গাড়ি থেকে নেমে এসে সৌজন্য সাক্ষাৎ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর: নির্বাচনের সময় একে অপরের বিরুদ্ধ লড়াই করলেও রাজনৈতিক নেতাদের মধ্যে সৌজন্যের নজির আজও দেখা যায়। শুক্রবার যেমন দেখা গেল পাণ্ডবেশ্বরে (Pandaveswar)। সিপিএমের প্রাক্তন বিধায়ক বর্তমানে জেলা সম্পাদক-কে জড়িয়ে ধরলেন তৃণমূল (TMC) বিধায়ক ও জেলা সভাপতি। 

যুযুধান দুই রাজনৈতিক দলের সেনাপতিদের সৌজন্য সাক্ষাতের সাক্ষী হলে সাধারণ মানুষ। আর দুই নেতা হাত মিলিয়ে জড়িয়ে ধরলেন একে অপরকে। গল্প করলেন জমিয়ে। সিপিএমের প্রাক্তন বিধায়কের সঙ্গে তৃণমূল বিধায়কের এমন দৃশ্য দেখে বিস্মিত এলাকাবাসী।

শুক্রবার সিপিএমের তহবিলের জন্য পাণ্ডবেশ্বরের চনচনি এলাকায় চাঁদা আদায় করছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ সিপিএম কর্মীরা। তখনই কালো গাড়ি এসে থামল সেখানে। গাড়ি থেকে নেমে এলেন পাণ্ডবেশ্বরের  তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাত মেলালেন সিপিএমের প্রাক্তন বিধায়কের সঙ্গে। তারপরই দু'জনে মিলে খেলেন ছোলা ভাজা। কিছুক্ষণ ধরে জমিয়ে গল্পও করলেন। দু'জন দু'জনের শরীরের খোঁজখবর নিলেন। তারপরই সেখান থেকে চিকিৎসা করাতে দুর্গাপুরের বিধান নগরের উদ্দেশে রওনা দেন নরেন্দ্রনাথবাবু। 

সিপিএমের পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন,"আমরা তহবিলের জন্য মাঝে মাঝেই চাঁদা আদায় করি। আজও তাই করছিলাম। হঠাৎ দুটো কালো গাড়ি এসে থামল। প্রথমে বুঝতেও পারিনি কী জন্য থামল। তারপরই গাড়ি থেকে বেরোতেই বুঝতে পারলাম পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গাড়ি। আমিও একসময় এই কেন্দ্রের বিধায়ক ছিলাম নরেন্দ্রনাথবাবু এখন বিধায়ক। দু'জনে একসঙ্গে গল্প করলাম। খুব ভালো লাগল। এমনই হওয়া দরকার।" 

এদিকে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,"আমি সিপিএমের নেতাকে জড়িয়ে ধরিনি। আমি গৌরাঙ্গদা যিনি বিধায়ক ছিলেন একসময় তাঁকে জড়িয়ে ধরেছি। অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি আজ কথা বললাম। কুশল বিনিময় করলাম। এরকমই রাজনৈতিক সৌজন্যের প্রয়োজন।"

সৌজন্যের এই সাক্ষাৎ দেখে আপ্লুত সাধারণ মানুষও। তাঁদের কথায়, রাজনীতির লড়াই থাকলেও আমরা রাজনৈতিক নেতাদের এভাবেই দেখতে চাই। রাজনীতির লড়াই তো আর সারাজীবন চলতে পারে না। একে অপরের প্রতি ভালো ব্যবহারই সারাজীবন থেকে যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget