এক্সপ্লোর

Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

টিনের প্রাচীরের ফাক দিয়ে, ভিতরের কর্মকাণ্ডের ছবি তোলার চেষ্টা করতেই, সেই ফাঁকফোকর বন্ধ করে দিলেন নিরাপত্তারক্ষীরা।

পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : মাত্র কয়েকটা মাস। বদলে গেল এলাকার মানচিত্র। বিরাট বিরাট জলাভূমি ভ্যানিশ। কোথাও টিনের প্রাচীর। কোথাও মাথা উঁচু করে দাঁড়ানো পিলার। কসবার ১০৮ নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে চর্চার কেন্দ্রে। যেখানে জলাভূমির ওপর বেআইনিভাবে গড়ে উঠছে একাধিক নির্মাণ। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে জমি ভরাটের কাজ ! 

তবে কসবাকাণ্ডের পর জলাভূমি ভরাটের খবর সম্প্রচারিত শুরু হতেই, বদলে গেল ছবিটা। বুধবার দেখা গেল আর্থমুভারগুলি ঢেকে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার দেখা গেল, সেই জায়গাতেই আর নেই জলাশয় ভরাটের যন্ত্রগুলো। টিনের প্রাচীরের ফাক দিয়ে, ভিতরের কর্মকাণ্ডের ছবি তোলার চেষ্টা করতেই, সেই ফাঁকফোকর বন্ধ করে দিলেন নিরাপত্তারক্ষীরা। এবিপি আনন্দ-র সামনেই জলাভূমি ভরাটের জন্য রাবিশ নিয়ে একটি ট্রাক আসে। কিন্তু, আমাদের ক্যামেরা সামনে থাকায় গেটই খোলেননি নিরাপত্তারক্ষী। ফলে ফিরে যায় রাবিশভর্তি ট্রাক। বাসিন্দাদের জিগ্যেস করতেই বেরিয়ে আসছে সত্যি। শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না।  জানা যাচ্ছে, জলাভূমি ভরাট করে নাকি হাসপাতাল তৈরি হচ্ছে ! 

 

জলাভূমি ভরিয়ে বসতি , ২০২৪ এর ছবি
জলাভূমি ভরিয়ে বসতি , ২০২৪ এর ছবি

১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর, সামনে এসেছে একের পর এক জমি কেলেঙ্কারির অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ, জলাজমি ভরাট করে অবৈধভাবে নির্মাণের। অভিযোগ তলায় তলায় ছিল বহুদিন। সুশান্ত ঘোষের ঘটনার পর একটার পর একটা ঘটনা সামনে আসছে। চলছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। আর সংবাদমাধ্যমের ক্যামেরা দেখলেই তড়িঘড়ি ঢাকার চেষ্টা করা হচ্ছে। 

পূর্ব কলকাতার জলাভূমি । যেখানে বিগত কয়েক বছর ধরে ছিল জলাশয়, চারিদিকে প্রচুর সবুজ, সেখানে এখন কংক্রিটের জঙ্গল। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পিলার। নির্মাণকাজের ধুলোয় ঢেকেছে আকাশ। সম্প্রতি রীতিমতো আর্থমুভার নামিয়ে চলেছে জলাশয় ভরাটের কাজ। অথচ গত বছর অবধি সেখানে ছিল শুধুই জলাজমি। অথচ একবছরের মধ্যেই বদলে গিয়েছে এলাকার মানচিত্র। জলভাগ কমছে, গ্রাস করছে নির্মাণ।  জলাশয়ের মধ্যেই বিশাল জায়গা জুড়ে তোলা হয়েছে পাঁচিল। সেখানে রমরমিয়ে চলছে জলাভূমি ভরাট করার কাজ। 

 স্যাটেলাইট ক্যামেরায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে পরিবর্তনের ছবিটা। মাত্র কয়েক বছরেই ওয়ার্ডের ছবিটা বদলে গিয়েছে বেমালুম।  ১০৮ নম্বর ওয়ার্ড এ, যেখানকার কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই ওয়ার্ডেরই এলাকার নাম নোনাডাঙা। যেখানে বিগত কয়েকবছর ধরে জলাভূমি ছিল। সেখানে এখন আর জল দেখা যায় না। ২০২০, ২০২১, ২০২২ এও যেখানে জলাভূমি ছিল, এমনকী এবছর মে মাসেও ছিল জল, সেখানেই এখন বড় বড় আর্থমুভার নামিয়ে  ভরাট করে ফেলা হয়েছে জমি।   

 

জলাভূমি ঘিরে নির্মাণের ছবি
জলাভূমি ঘিরে নির্মাণের ছবি

আরও একটি জায়গাও এখন আলোচনায় । গুলশন কলোনি। তারই পাশে মার্টিনপাড়া। ছবিটা একইরকম। সেখানে বিরাট জলাভূমি। সেখানে আগে জলাভূমি থাকলেও জলের মাঝে কোনও পাঁচিল ছিল না। কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে কেউ একটা অঞ্চল ঘিরে দিয়েছে। কেন ? এখানেও জমি ভরাটের প্ল্যান? ১০৮ নম্বর ওয়ার্ডের চৌবাগাতেও একই ছবি। কালিকাপুর ঝিলপাড় এলাকায় জলাভূমি ভরাট করে প্রচুর মানুষ বসবাস করছেন বলে অভিযোগ। তবে এখানকার বাসিন্দাদের অধিংকাংশের আসল বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। পূর্ব কলকাতার এই ওয়েটল্যান্ড যে এখন বেআইনি নির্মাণের স্বর্গরাজ্য , তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকী কেউ কেউ তো বলেই ফেলছেন, নিজেরাই জলাজমি বুজিয়ে বাড়ি করেছেন। ১২ বছর ধরে তারা বাসও করছেন এখানে। আর এমন বসতি বেড়েই চলেছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বহুতলও। তাহলে কি কোনও একসময় আর জলাভূমি বলে কিছুই থাকবে না ? আর তা যদি না থাকে, তা কলকাতার বাস্তুতন্ত্রের পক্ষে কতটা মারাত্মক হলে পারে , তা বলাই বাহুল্য।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget