এক্সপ্লোর

TMC MLA Comment Controversy: অপারেশন সিঁদুর TMC বিধায়কের মন্তব্যে FIR দায়ের, NIA হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর

Narendranath Chakraborty: গোটা বিষয়কেই নাটক বলে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

কলকাতা: অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য়ের জেরে অভিযোগ দায়ের।  কুলটি থানায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল বিধায়ককে NIA হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। 

একদিকে যখন 'অপারেশন সিঁদুর'-এর পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে মোদি সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশ সফর শেষ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তখন তার দলের বিধায়কের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য়। পাকিস্তানের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে গোটা বিষয়কেই নাটক বলে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে... এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর  মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাঁকে উচিত শিক্ষা দিতে হবে।'' 

এখানেই শেষ নয়, বুধবার দুর্গাপুরের কর্মিসভা থেকে এদিন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে আক্রমণ শানান তিনি। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "একা শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের অমিত শাহ হিন্দু? কত বড় বেইমান। কিন্তু ২৮ জনের যে মৃত্য়ু হয়েছে তার বিচার চাই। কোথায় বিচার হল? লোকগুলো এল, মারল পহেলগাঁওয়ে। আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো? কই কেন্দ্রীয় সরকার, এত লড়াই, কিন্তু দুষ্কৃতীদের তো এখনও খুঁজে পেল না। আসলে কখনও খুঁজে পাওয়া যায় না। কারণ এটা একটা গেম প্ল্য়ান। একদল দুষ্কৃতী ওখানে চলে এল,পহেলগাঁওয়ে কিন্তু  তার তিনদিন আগে সব নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।''

তৃণমূল বিধায়কের এমন মন্তব্য়ের পর রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন, "নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো একজন নির্বাচিত প্রতিনিধির কাছে যদি এই ধরনের জঘন্য অপরাধ সম্পর্কে তথ্য় থাকে, তাহলে তাঁর সেই তথ্যের উৎস এবং বিশ্বাসযোগ্যতা উদঘাটনের জন্য NIA-এর তাঁকে অবশ্য়ই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমি NIA-কে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তথ্য নিশ্চিত করার জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তলব করার আহ্বান জানাচ্ছি।'' 

 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget