এক্সপ্লোর

TET Agitation: ’আদালতে না গিয়ে অভিষেকের কাছে গেলেই সমস্যা মিটে যেত’, চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য নির্মল মাজির

Nirmal Maji:‘আদালতে না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেই সব সমস্যা মিটে যেত’, চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে এবার মন্তব্য তৃণমূল বিধায়ক নির্মল মাজির। সঙ্গে নাম না করে নিশানা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে।

কলকাতা: ‘আদালতে (court) না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) কাছে গেলেই সব সমস্যা মিটে যেত’, চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে এবার মন্তব্য তৃণমূল বিধায়ক (TMC MLA) নির্মল মাজির (nirmal maji)। সঙ্গে নাম না করে নিশানা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharjee)। আক্রমণ, 'বামপন্থী প্রাক্তন মেয়র কথায় কথায় মামলা করছেন। বিজেপি টাকার জোগান দিচ্ছে।'

কী বললেন নির্মল?
'দিদি বললেন, তোমাদের চাকরি দিয়ে দেব। তোমরা শুনলে না। তোমরা বামপন্থী প্রাক্তন মেয়র, নাম বলছি না, কথায় কথায় কেস দিচ্ছেন, বিজেপি জোগান দিচ্ছে।...যদি দিদির উপর ছেড়ে দিত, সরকারের উপর ছেড়ে দিত অনেক আগে হয়ে যেত। এখন বিচারবিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছি।আমাদের কিছু করার নেই', বললেন তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছেন সিপিএমের আইনজীবী সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। বলেন, 'নির্মল মাজি নামটির সঙ্গেই দুর্নীতিগ্রস্ত কথাটি এক হয়ে গিয়েছে। নির্মল মাজি মানেই দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত।' তাঁর অভিযোগ, তৃণমূল বিধায়ক কী ভাবে তাঁর মেয়ে, ছেলে এবং পুত্রবধূকে মেডিক্যাল কলেজে চাকরি ও সুবিধাজনক পোস্টিং দিয়েছেন সে ব্যাপারে সমস্ত তথ্য তাঁর কাছে রয়েছে। এর পরেই সংযোজন, 'প্রয়োজন মতো সব নিয়েই নাড়াচাড়া করব।' বিকাশরঞ্জন মনে করান, 'নির্মলবাবু ভুলে গিয়েছেন, চাকরি দেওয়ার জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে।' তাঁর মতে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হলে আদালতে যাওয়ার প্রয়োজনই হবে না। সঙ্গে দাবি, নির্মল মাজি এমন এক ব্যক্তির নাম করলেন যিনি সরকারের কেউ নন।  

কটাক্ষ বিজেপির...
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তাদের মুখপাত্র শমীক ভট্টাচার্যের মতে, 'নির্মল মাজি এক জন উচ্চমার্গের সাধক। ওঁর অতীতের মন্তব্য, বর্তমান অবস্থান ও ভবিষ্যতকে কোথায় নিয়ে যাবেন, তার জন্য ওঁর মধ্যে একটি নির্দিষ্ট আধ্যাত্মিক ও মহাজাগতিক চিন্তাভাবনা ওঁর রয়েছে। মা সারদাকে দেখতে পান, উনি বিবেকানন্দকে দেখতে পান। ওঁর কর্মকাণ্ড চিকিৎসাজগৎকে, চিকিৎসকদের আপ্লুত করে রেখেছে।' এর পরই শমীকের দাবি, তৃণমূল বিধায়কের এহেন মন্তব্য জনমনে কতটা জায়গা পাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রসঙ্গত, এই নিয়ে ১৪৪ দিনে পড়ল ২০১৪-র আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের আন্দোলন। পাশে থাকার বার্তা নিয়ে আজ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ধর্নামঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কুমার রোহিত। প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

আরও পড়ুন:বিশ্বকাপ জিতে পুরস্কার হিসাবে কত টাকা পাচ্ছেন বাটলাররা? ভারতের ভাঁড়ারে কত?

সেরা শিরোনাম

Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget