এক্সপ্লোর

T20 WC 2022 Prize Money: বিশ্বকাপ জিতে পুরস্কার হিসাবে কত টাকা পাচ্ছেন বাটলাররা? ভারতের ভাঁড়ারে কত?

T20 WC Prize Money: বিশ্বখেতাব জয়ের ফলে ইংল্যান্ড যে পরিমান অর্থ পাবে, তার ঠিক অর্ধেক পরিমান অর্ধ পুরস্কারমূল্য হিসাবে পাকিস্তান।

মেলবোর্ন: মেলবোর্নে মায়াবি সন্ধ্যায় পাকিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে পরাস্ত করে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেতাব নিজেদের নামে করে নিয়েছে ইংল্যান্ড (England Cricket Team)। দুরন্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে সীমাবদ্ধ করে রাখার পর, এক ওভার ও পাঁচ উইকেট বাকি থাকতেই ম্য়াচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্যাম কারান। ব্যাট হাতে অপরাজিত ৫২ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বেন স্টোকস।

আর্থিক পুরস্কার

বিশ্বকাপ জয়ের থেকে কোনও ক্রীড় ব্যক্তিত্বের কাছে অধিক আনন্দের বিষয় কিছুই হয় না। তবে বিশ্বখেতাব জিতে আর্থিকভাবে ঠিক কতটা লাভবান হচ্ছে ইংল্যান্ড? কত টাকা পেতে চলেছেন জস বাটলাররা? বিশ্বকাপের পুরস্কার বাবদ আইসিসি মোট ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫.৬৬ কোটি টাকা) খরচ করেছে। বিশ্বজয়ী দল ইংল্যান্ড ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২.৮৮ কোটি টাকা পুরস্কারমূল্য পেতে চলেছে। রানার্স আপ পাকিস্তান তাঁর অর্ধেক ৬.৪৪ কোটি পুরস্কারমূল্য পাচ্ছে।

বিশ্বকাপের সেমিফাইনালেই ১০ উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয় নিউজিল্যান্ডেরও। এই দুই দলের প্রত্যেকে ৪০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩.২২ কোটি টাকা করে অর্থ পাবে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, আয়ার্ল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে- সুপার ১২-এ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া এই আট দল ৭০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬.৩৫ লক্ষ টাকা) করে পাবে।

শামির জবাব

ম্যাচে পাকিস্তানের হারের সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা বাড়তি আকার নিয়েছে। এবার সোশাল মিডিয়ায় প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারকে খোঁচা দিলেন মহম্মদ শামি। ফাইনালে হারের পর শোয়েব ট্যুইটারে হৃদয় ভেঙে যাওয়ার একটি ইমোজি পোস্ট করেছেন। সেই ইমোজি রি-ট্যুইট করে শামি লিখেছেন, ''দুঃখিত বন্ধু। এটাকেই বলে কর্মফল।'' এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১০ উইকেটে হারের পর ভারতের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শোয়েব। শামিকে কেন স্কোয়াডের অন্তর্ভূক্ত করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন শোয়েব। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছিলেন প্রাক্তন পাক পেসার। এবার পাল্টা শোয়েবকে খোঁচা দিলেন শামিও। 

আরও পড়ুন: আফ্রিদি চোট না পেলে ম্যাচ জমে যেত, ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বললেন সচিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget