এক্সপ্লোর

Paschim Medinipur:'আগামী দিনে তৃণমূল ছাড়া কোনও দলের পতাকা থাকবে না', বিরোধীদের 'হুঁশিয়ারি' তৃণমূল বিধায়কের

TMC MLA Threatens:পঞ্চায়েত ভোটের মুখে বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল চন্দ্রকোণার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অরূপ ধাড়ার 'বিতর্কিত মন্তব্যের' জেরে এলাকায় এর মধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের মুখে বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল চন্দ্রকোণার (Chandrakona) তৃণমূল বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে। অরূপ ধাড়ার 'বিতর্কিত মন্তব্যের' জেরে এলাকায় এর মধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঠিক কী বলেছেন তিনি?

কী ঘিরে বিতর্ক?
'আগামী দিনে তৃণমূল ছাড়া এলাকায় কোনও রাজনৈতিক দলের পতাকা থাকবে না, কোন কর্মী থাকবেন না। শুধু থাকবে তৃণমূল', অভিযোগ এমনই কথা শোনা গিয়েছে চন্দ্রকোণার তৃণমূল বিধায়কের মুখে। গত কাল অর্থাৎ সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোণার কৃষ্ণপুর গ্রামে  অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে আসেন অরূপও। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয়। অভিযোগ, সেখানে বক্তব্য রাখতে গিয়েই বিরোধীদের এমন "হুঁশিয়ারি" দিয়েছেন বিধায়ক। ঘটনার পর থেকে এলাকায় চরমে ওঠে রাজনৈতিক তরজা। তবে এই ধরনের ঘটনা নতুন নয় এই রাজ্যে। বিশেষত, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন এই ধরনের অভিযোগ আরও বেশি শোনা যাচ্ছে। 

বিতর্কিত ভিডিও...
মাসখানেক আগেকার কথা। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন প্রার্থী দিতে না পারে। আর দিলেও যাতে বিরোধী প্রার্থী ভোট না পান তা নিশ্চিত করতে হবে, এই বক্তব্য সম্বলিত একটি ভিডিও ভাইরাল হলে তুমুল হইচই শুরু হয় হাওড়ায়। কারণ, ভিডিওয় দেখা যায়, যিনি বক্তব্য রাখছেন, তিনি হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সভাপতি কল্যাণ ঘোষ। এবিপি আনন্দ সেই ভিডিওর সত্যতা আলাদা করে যাচাই করেনি। তবে ভিডিওটিতে কল্যাণকে  বলতে দেখা যায়, "২০২৩ সালের গ্রাম পঞ্চায়েতে এই এলাকায় একটাও কোনও বিরোধী রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারে। যদি প্রার্থী দেয়ও, একটা ভোট যেন না পায়। আপনারা শুধু সেদিকে লক্ষ্য রাখুন।" বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস ঘিরে রাজনৈতিক বিতর্ক এখনও অব্যাহত। তারই মধ্যে আগামী পঞ্চায়েত ভোট নিয়ে হাওড়া সদরের তৃণমূল সভাপতি ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের এই মন্তব্য ঘিরে তুমুল হইচই শুরু হয়। যদিও এব্যাপারে বিরোধীদের ঘাড়েই দায় চাপিয়েছেন তৃণমূল বিধায়ক। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই অবশ্য় বলেছিলেন, "গত পঞ্চায়েত নির্বাচনেও কীভাবে ভোট হয়েছিল দেখেছি, এবার যেভাবে বলছেন, তাতে সুষ্ঠুভাবে ভোট হতে দেবে না, আমরা প্রয়োজনে রাষ্ট্রপতিকে জানাব, নির্বাচন কমিশনে জানাব, বোঝাই যাচ্ছে কীভাবে ভোট হবে...।" তবে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষই শুধু নন...এর আগে বীরভূম জেলা তৃণমূলের সম্পাদক আব্দুল মান্নান লাভপুরের দাঁড়কার একটি সভায় পঞ্চায়েত বিরোধী শূন্য করার ডাক দিয়ে বিতর্কে জড়ান। ২০১৮-র পঞ্চায়েত ভোটে যা ঘটেছিল, তার বিরূপ প্রভাব ২০১৯-এর লোকসভা নির্বাচনে পড়েছিল বলে মনে করেন তৃণমূল নেতাদের একাংশ।

আরও পড়ুন:মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget