এক্সপ্লোর

Adhir Ranjan Chowdhury:'বহরমপুরে এবার আর কেউ অধীর চৌধুরীকে জেতাতে পারবেন না',চ্যালেঞ্জ কান্দির তৃণমূল বিধায়কের

TMC MLA Apurba Sarkar:'বহরমপুরে এবার আর কেউ অধীর চৌধুরীকে জেতাতে পারবেন না', কংগ্রেস সাংসদকে চ্যালেঞ্জ জানালেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার।


উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:
'বহরমপুরে এবার আর কেউ অধীর চৌধুরীকে জেতাতে পারবেন না', কংগ্রেস সাংসদকে চ্যালেঞ্জ জানালেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। সঙ্গে কটাক্ষ, গত বার বিজেপিকে ম্যানেজ করে, সিপিএমকে ধরে জয়। তবে এবার আর তা হবে না। 

কী বললেন অপূর্ব?
প্রদেশ কংগ্রেস সভাপতির ভোটের লড়াইয়ে গত বার পাশে ছিলেন অপূর্ব সরকার। সেই তিনিই এখন এই চ্যালেঞ্জ ছুড়ছেন? বহরমপুর-সহ প্রায় গোটা বাংলা জানে, অধীর রঞ্জন চৌধুরীর তুলনা দিতে গিয়ে প্রায়ই 'রবিনহুড'-এর অনুষঙ্গ টানা হয়। সেই তাঁকে, তাঁরই খাসতালুক বলে পরিচিত জায়গায় এমন চ্যালেঞ্জ? কান্দির বিধায়কের যুক্তি, 'বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে মানুষ যে রায় দিয়েছেন, তার ভিত্তিতেই এ কথা বলছি। আর রবিনহুডের ভাবমূর্তি তো তাঁর আর নেই। সেই রবিনহুডের ভাবমূর্তির যাঁরা কারিগর, তাঁরা এখন তৃণমূলের নেতা, মাথা।' এতেই শেষ নয়। অপূর্ব সরকারের আরও অভিযোগ, মানুষের সঙ্গে অধীর চৌধুরী কোনও যোগাযোগ রাখেন না। ভোটের ছ'মাস আগে থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করেন। শুধু তাই নয়। ভোট চলাকালীন বিজেপির পায়ে ধরে ভোটে জিতেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, এমনও দাবি করলেন কান্দির তৃণমূল বিধায়ক। তবে সেই ঘটনার এবার আর পুনরাবৃত্তি হবে না, সে ব্যাপারে নিশ্চিত তিনি। এবিপি আনন্দকে বললেন, 'এখন ওঁর লোকসভা এলাকায় অন্তত সাড়ে ৩ লক্ষ ভোটে পিছিয়ে রয়েছেন অধীর চৌধুরী।' সঙ্গে সংযোজন, '৭ জন বিধায়ক হাতছাড়া হয়ে গিয়েছে। পঞ্চায়েত ভোটেও জোট বেসামাল।' সব মিলিয়ে বহরমপুর অধীর-হীন হওয়ার ব্যাপারে কার্যত নিশ্চিত শোনাল তাঁরই প্রাক্তন সতীর্থকে। 
তবে তিনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? সে ব্যাপারে নির্দিষ্ট কিছু বললেন না। তাঁর উত্তর, 'প্রার্থী হওয়া বিষয় নয়, জরুরি হল তৃণমূলের জয়লাভ।'

'ভিন্ন সুর' কংগ্রেসে...?
হালেই কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচীর কথায় বঙ্গে কংগ্রেসের অন্দরে 'ভিন্ন সুর' শুনতে পেয়েছে রাজনৈতিক মহল। বিশেষত, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আরও একবার আলোড়ন তৈরি হয়ে যায়। কৌস্তভ লিখেছিলেন,

'কলকাতায় চোর, মুম্বইতে সাধু।
ফলাফল = ধূপগুড়ি

যাই হোক সমুদ্র জিতেছে।
পুকুর হারলে ক্ষতি কি!'

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget