এক্সপ্লোর

Madhyamik Exam:মানোন্নয়নের জন্য মাধ্যমিক পরীক্ষার্থী পিছু পর্ষদের বরাদ্দ ১০ টাকা, তোলপাড় সিদ্ধান্তে

West Bengal Board Of Secondary Education:প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পিছু পর্ষদের ১০ টাকা অনুদানের সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু শিক্ষামহলে!  মাধ্যমিক পরীক্ষার পরে স্কুলে স্কুলে টাকা পাঠাবে পর্ষদ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Examinee) পিছু পর্ষদের (West Bengal Board Of Secondary Education) ১০ টাকা অনুদানের সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু শিক্ষামহলে!  মাধ্যমিক পরীক্ষার পরে স্কুলে স্কুলে টাকা পাঠাবে পর্ষদ। মাত্র ১০ টাকায় কীসের মানোন্নয়ন? প্রশ্ন শিক্ষক সংগঠনের। ২০২৪-র মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদের সিদ্ধান্ত ঘিরে তীব্র আলোড়ন শুরু হয়েছে শিক্ষামহলে। হালেই তপনের কলেজে অতিথি শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেধেছিল। সেখানে লেকচার পিছু ১০০ টাকা বরাদ্দ করা হয়। এবার মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান বরাদ্দের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক!

কী বললেন পর্ষদ সভাপতি?
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের যুক্তি, 'আমরা সব ক্ষেত্রেই ব্যবস্থাগুলি আপগ্রেড করছি। পড়ুয়ারাও আমাদের ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বাভাবিক ভাবেই তাঁদের মানোন্নয়নের জন্য বা স্কুলগুলিকে প্রস্তুতিতে সাহায্য়ের জন্য আমরা এই অনুদান দিচ্ছি। পরীক্ষা হয়ে যাওয়ার পরে, যে রেগুলার পরীক্ষার্থীরা মাধ্যমিক দিয়েছে তাদের ব্যাপারে জানিয়ে বোর্ডকে স্কুলগুলি আন্ডারটেকিং দেবে। আমরা সেই মতো স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই মতো সেটা জমা করে দেব।' কিন্তু ১০ টাকা? পর্ষদ সভাপতির বক্তব্য, ভারতে তাঁর ধারণায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদই সম্ভবত একমাত্র বোর্ড যা এই ধরনের পদক্ষেপ করছে। 

প্রতিক্রিয়া...
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, 'এতে কোনও কিছু হয় না। একটি স্কুলে ১০০ জন পরীক্ষার্থী থাকলে, ১ হাজার টাকা দাঁড়ায়। ১ হাজার টাকায় কী হয় আজকাল?' বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদকের মতে, এর মাধ্যমে হয়তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতির নাম খানিক প্রচার হতে পারে। কিছু দিন আগে তপনের একটি কলেজে অতিথি শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। তাতে দেখা যায়, কলেজে ক্লাস প্রতি ১০০ টাকা! সপ্তাহে ১৫টির বেশি ক্লাস নয়! এমনই বিজ্ঞপ্তি দেওয়ার জন্য বিতর্কে জড়ায় দক্ষিণ দিনাজপুরের তপন নাথানিয়াল মুর্মু কলেজ। বিজ্ঞপ্তিতে ক্লাস প্রতি ১০০ টাকা সাম্মানিকে ৬ জন শিক্ষক নিয়োগের উল্লেখ । এর আগে ক্লাস প্রতি ৩০০ টাকায় অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে বিতর্কে জড়িয়েছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। তুমুল বিতর্কের মুখে সেই নোটিস বাতিল করা হয়। বিজ্ঞপ্তি বাতিল করার কথা নোটিস দিয়ে জানায় নাথানিয়াল মুর্মু কলেজ।

আরও পড়ুন:দুষ্কৃতীদের বাগে আনতে ‘ফেস রিকগনিশন’ যুক্ত ৬৭ টি CCTV ক্যামেরা বসাল কলকাতা পুলিশ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget