Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
CM Suvendu Adhikari: তৃণমূল বিধায়কের গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, 'পরেশরাম দাস একটা মাফিয়া। ভূ-মাফিয়া। ইরিগেশনের জায়গা দখল করে বৃদ্ধাবাস তৈরি করেছেন, এনজিও করেছেন। ওখানকার গুন্ডা।'

কলকাতা : কলকাতা বিমানবন্দর থেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। এর আগে সরকারি জমি এমনকী নদীর চর দখল করার অভিযোগ উঠেছে এই বিধায়কের বিরুদ্ধে। পুলিশের দাবি, লুকিয়ে মুম্বই পালানোর পরিকল্পনা ছিল পরেশরামের। তবে তার আগেই তাঁকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ।
তৃণমূল বিধায়কের গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'পরেশরাম দাস একটা মাফিয়া। ভূ-মাফিয়া। ইরিগেশনের জায়গা দখল করে বৃদ্ধাবাস তৈরি করেছেন, এনজিও করেছেন। ওখানকার গুন্ডা। বড় গুন্ডা। উনি দোষী বলেই পালাচ্ছিলেন লুকিয়ে। কিন্তু লুকআউট নোটিস দেওয়া ছিল। ওই জন্যই এয়ারপোর্ট থানা ধরেছে। নইলে কেটে পড়ত। মুম্বই থেকে হয়ে দুবাই চলে যেত।' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ককে গুন্ডা বলেছেন। মঙ্গলবার আদালতে পেশের পর বেরনোর সময় একথা শুনে আকাশের দিকে আঙুল দেখিয়ে পরেশরাম দাস বলেন, 'উপরওয়ালা বলবে'।
এর আগে সোমবার ৯ নভেম্বর পরেশরাম দাস গ্রেফতার হওয়ার দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'পালাচ্ছিলেন মুম্বইতে। যদি... ওনার বিরুদ্ধে অভিযোগ সত্য নিশ্চয় ? পালাবেন কেন ? অভিযোগ যদি মিথ্যে হতো, তাহলে ওনার মোকাবিলা করতে হতো। ওনার নিজের ফেস করা উচিত ছিল। পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়।'
Before You Go
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল























