এক্সপ্লোর

ভোটের ফলপ্রকাশের দিনই 'বিজেপির মিছিলে গুলি', গ্রেফতার তৃণমূল বিধায়কের দাদা

পুলিশ সূত্রে খবর, ৪ মে বিজেপির একটি মিছিলে গুলি চলার ঘটনায় এক বিজেপি কর্মী আহত হন। সেই ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে উত্তম দাসের বিরুদ্ধে।

ক্যানিং :  খুন থেকে খুনের চেষ্টা। অশান্তি পাকানো থেকে আর্থিক প্রতারণা। তোলাবাজি। এরকম নানা অভিযোগে কলকাতা থেকে জেলায় জেলায় গ্রেফতার হলেন একাধিক তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনায়  গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের ( Pareshram Das) এর দাদা উত্তম দাস ( Uttam Das )। ধৃত উত্তম দাস ক্যানিং ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতা হিসেবেও পরিচিত।

পুলিশ সূত্রে খবর, ৪ মে বিজেপির একটি মিছিলে গুলি চলার ঘটনায় এক বিজেপি কর্মী আহত হন। সেই ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে উত্তম দাসের বিরুদ্ধে। এছাড়াও এলাকায় ভয় দেখানো, সন্ত্রাস ছড়ানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে বলে দাবি পুলিশের। ছাড়াও, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় একাধিক বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় তাঁর মদত রয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উত্তম দাসকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। অভিযোগ, তাঁকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁর ভাই তথা তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সেই ঘটনায় এই উত্তম দাসের মদত রয়েছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তাঁর মদতপুষ্ট গুন্ডারা এখনও মানুষের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 

মালদায় কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা 

অন্যদিকে, মালদায় কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। অভিযোগ, রতুয়া ১ নম্বর ব্লকের সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ১৩ থেকে ১৪ কোটি টাকা তছরুপ করা হয়েছে। বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডলের স্বামী অনিল মণ্ডল সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্য়ানেজার ছিলেন। অভিযোগ, বেছে বেছে নিজের আত্মীয়দের লোন পাইয়ে দিতেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কিন্তু কোনও লোনের টাকাই শোধ করা হত না।  

নানা অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা। 
বাগুইআটি: ধৃত তৃণমূল কাউন্সিলর
নবগ্রাম: ধৃত ব্লক তৃণমূল সভাপতি
জীবনতলা: ধৃত পঞ্চায়েত প্রধান
বাঁকুড়া: গ্রেফতার INTTUC নেতা
পাত্রসায়ের: ধৃত ২ তৃণমূল নেতা
দুবরাজপুর: ধৃত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি
দুর্গাপুর: ধৃত বিদায়ী কাউন্সিলর
এরপরও শনিবার একাধিক গ্রেফতারির খবর সামনে এসেছে। 

আরও পড়ুন : ভোটের প্রচারে লাগাতার হুমকি, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, কোন কোন ধারায় অভিযোগ?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget