এক্সপ্লোর

Abhishek Banerjee FIR: ভোটের প্রচারে লাগাতার হুমকি, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, কোন কোন ধারায় অভিযোগ?

বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এই এফআইআর। অভিযোগ, নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


কলকাতা : এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee) বিরুদ্ধে বিধাননগর থানায় দায়ের হল এফআইআর । বিধানসভা ভোটের প্রচারপর্বে বিজেপির বিরুদ্ধে একাধিক সভা থেকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি। ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের ‘দেখে নেওয়া’, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি এবং ডিজে বাজানোর রূপক ব্যবহার করে মন্তব্য—এসব নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। সেই সমস্ত বক্তব্যকে কেন্দ্র করেই এবার আইনি পদক্ষেপের পথে হাঁটা হল।

বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এই এফআইআর। অভিযোগ, নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। “দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব”—এই ধরনের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে।  IANS সূত্রের খবর, 'নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্যের অভিযোগে টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গেছে, এই এফআইআর-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্যও অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন রাজনৈতিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক ও ভয় দেখানোর মতো ভাষণ দিয়েছেন। অভিযোগে আরামবাগ, হরিণঘাটা ও নানুরের সভার উল্লেখ রয়েছে। বলা হয়েছে, ওই ভাষণগুলিতে বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল এবং এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছিল যা জনশৃঙ্খলা নষ্ট করতে পারে। আরও দাবি করা হয়েছে, সেই বক্তৃতার ক্লিপ সোশ্যাল মিডিয়া ও ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে।

কোন ধারায় মামলা?

 ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। BNS 192, BNS 196, BNS 351(2), BNS 353(1)(c), সঙ্গে Representation of the People Act, 1951-এর 123(2)/125 ধারাও উল্লেখ রয়েছে।  পুলিশ সূত্রে খবর, হিংসায় উস্কানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এখন নজর, তদন্তে কী পদক্ষেপ করে বিধাননগর পুলিশ কমিশনারেট।

এর আগেই বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছিল, নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষা ও শব্দচয়ন রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়েছে। বিজেপির দাবি, এই ধরনের মন্তব্য রাজনৈতিক হিংসাকে উসকে দিতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার ভোটে বিপর্যয়ের পর প্রথমবার মুখ খুলে ফেসবুকে ভিডিও বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, জনাদেশ নয়, বরং কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে বিজেপি। পাশাপাশি তাঁর দাবি, ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা, লুঠপাঠ ও সন্ত্রাস চালানো হচ্ছে।

এই আবহে রাজনৈতিক উত্তাপের মধ্যেই দায়ের হওয়া এফআইআর নতুন করে তাৎপর্য তৈরি করেছে। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে তদন্ত কতদূর এগোয় এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Alipurduar News: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Advertisement

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget