এক্সপ্লোর

Saokat Molla : '৩টি অঞ্চলে হেরে গিয়েছিলাম, আমাদের সরকার সেখানকার ঘর পুরোপুরি বন্ধ করে দিয়েছে' : সওকত মোল্লা

South 24 Paragana News : ভাঙড়ের সভায় ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা।

ভাঙড় : 'যেখানে হেরেছি সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছি', অকপট তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। 'যদি হিম্মত থাকে, বাপের বেটা হও.. সেই টাকা নিয়ে নাও' বলে চ্যালেঞ্জও ছোড়েন তিনি।  ভাঙড়ের সভায় ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা।

সওকত মোল্লা বলেন, "আমাদের এই ভাঙড় থেকে তিনটি অঞ্চলে আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই তিনটি অঞ্চলের ঘর পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে, আর মামার গাইবে...বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা দেবে আর তাঁর মা-মাসি নিয়ে এই চালতাবেড়িয়া-শানপুকুরের কিছু সমাজ-বিরোধী টানাটানি করবে, আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি। যদি হিম্মত থাকে, বাপের বেটা হও.. সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের ব্যাটা আছ তোমরা। আগামীদিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআর থেকে নাম এসেছে। আমি প্রত্যেক নেতার কাছে অনুরোধ করব, আইএসএফের একজনও যাতে টাকা না পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে।"

এর জবাবে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "আমি একটা কথাই বলব, দীর্ঘদিনের উনি রাজনীতিক। বাম রাজনীতি করেছেন। তৃণমূল করছেন। রাজনীতিতে এই ধরনের ঔদ্ধত্য যারা দেখান, সাধারণভাবে মানুষ তাঁদের নির্বাচনে জেতা বন্ধ করে দেন। ফলে,উনি টাকা বন্ধ করে দেওয়ার কথা বলছেন ? মানুষ ওঁদের এমনভাবে হারাবেন যে ওঁদের আর বিধানসভায় পৌঁছানোর জায়গা থাকবে না। এই ধরনের বাজারি বক্ততা না দিয়ে, তৃণমূল কংগ্রেস এবং তার অপশাসক রাজ্যের মানুষের কাছে আজ যে নারকীয় পরিস্থিতি তৈরি করেছে, সেখানে আর ঘৃতাহুতি দেবেন না। যদি না নিজের জমানত বাজেয়াপ্ত করতে চান। " অন্যদিকে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধার নিয়ে বলছি, 'রাজা চলে বাজার, কুত্তা ভৌকে হাজার...', মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন এবং সওকত মোল্লার কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়েরই উক্তি মনে পড়ে যাচ্ছে। ভোট এলে এই ধরনের ঘেউ ঘেউ আমরা অনেক শুনব। কিন্তু, এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, দৌর্দণ্ডপ্রতাপ-অপরাজেয় তৃণমূলের সওকত মোল্লারা হেরে যাওয়ার ভয়টা পাচ্ছেন। ওরা বুঝতে পারছেন, বেশ কতগুলো জায়গায় ওঁরা হারতে চলেছেন। তাই, সেই হারটা ঠেকানোর জন্য এই ধরনের কথা বলছেন। কিন্তু, টাকাটা আটকে দেওয়ার জন্যও ক্ষমতায় থাকা দরকার হয়। সরকারে থাকার দরকার হয়। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে তাড়ালে, সাধারণ মানুষ যেভাবে টাকা পাচ্ছেন, তার থেকে ভালভাবে পাবেন। কোনও রকম কোনও দলের দলদাসত্ব না করে।"

 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget