এক্সপ্লোর

Saokat Molla: সওকত মোল্লার গাড়ি ঘিরে 'চোর' স্লোগান, কাঠগড়ায় ISF; 'খেলা তুমি শুরু করলে, শেষটা কিন্তু...'

ISF News: ঘটকপুকুরে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির কর্মসূচি চলছিল। এলাকা দিয়ে যাওয়ার সময় সওকতের গাড়ি ঘিরে 'চোর' স্লোগান দেওয়া হয়।

ঘটকপুকুর : এবার সওকত মোল্লার গাড়ি ঘিরে উঠল 'চোর' স্লোগান। ঘটকপুকুরে বিক্ষোভের মুখে পড়লেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ঘটকপুকুরে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির কর্মসূচি চলছিল। এলাকা দিয়ে যাওয়ার সময় সওকতের গাড়ি ঘিরে 'চোর' স্লোগান দেওয়া হয়। 'চোর' স্লোগান দেওয়ার অভিযোগ ISF কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

এই ঘটনা নিয়ে আক্রমণ শানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সওকত মোল্লা বলেন, "নৌশাদ সিদ্দিকিকে এটুকু বলব-আব্বাসকে এই কথা বলব, খেলা তুমি শুরু করলে। শেষটা কিন্তু আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়, আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছুঁড়ব না। এটা অন্তত তোমার মনে রাখা উচিত। তুমি যে ভাঙড়ে আগুন জ্বালাতে চাইছ, আমরা সেই আগুনে ঘৃতাহুতি দেব না। সেই আগুনে জল দিয়ে আমরা সেই আগুনটাকে শান্ত করার চেষ্টা করব। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী ৭ তারিখে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে।" 

পাল্টা জবাব দিয়ে আইএসএফ নেতা আব্দুল মালেক বলেন, "ভিড়ের মধ্যে নিজে ঢুকে যাওয়া এটা তো আমি মনে করি এক ধরনের প্ররোচনা। অশান্তি তৈরি করার জন্য। বুদ্ধিমান-ভদ্র সভ্য মানুষ কোনও দিন এ ধরনের প্ররোচনা তৈরি করবে না। যারা শান্তি বজায় রাখার পক্ষে তারা এ ধরনের কাজ করবে না।" 

এদিকে গত মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা, ঘটকপুকুরের দিক থেকে সায়েন্স সিটির দিকে আসছিল ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার কনভয়। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় বামনঘাটার কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে ঢুকে যায় কনভয়ে থাকা কলকাতা পুলিশের একটি পাইলট কার। সজোরে গাড়িটি ধাক্কা মারে একটি মোটরবাইকে। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, গাড়িটি এতটাই জোরে ধাক্কা মারে, যে মোটরবাইক আরোহী গাড়ির ওপরে উঠে যান। এরপর একটি লাইটপোস্টে সজোরে ধাক্কা মেরে, দুমড়ে মুচড়ে যায় কলকাতা পুলিশের গাড়িটি। মহম্মদ তাজউদ্দিন (৪৭) নামে মোটরবাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে। কিছুক্ষণ পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় ন্যায়বিচার চাইছে মৃতের পরিবার। তাদের প্রশ্ন, যেখানে সাধারণ মানুষ ট্রাফিক আইন ভাঙলে সঙ্গে সঙ্গে মামলা রুজু হয়, সেখানে রেজিস্ট্রেশন বাতিল, ফিটনেসের মেয়াদ ফুরোনো গাড়ি তৃণমূলের বিধায়কের কনভয়ে চলছিল কীভাবে ? পুলিশ বলেই কি ছাড় ? প্রশ্ন তুলেছে সওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত বাইক আরোহীর পরিবার। তাদের প্রশ্ন, দুর্ঘটনাস্থলের কাছেই ছিল রুবি জেনারেল হাসপাতাল, তাহলে আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকে বিভিন্ন সরকারি হাসপাতালে ঘোরানো হল কেন ? 

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget