এক্সপ্লোর

Soham attacks Dilip : "অশিক্ষিত, দু'টাকার গুন্ডা", সোহমের নিশানায় দিলীপ

TMC-BJP Tussle : "মা-বোনেরা চড়-থাপ্পড় মারা শুরু করলে দিলীপকে বাংলা ছাড়তে হবে", বলেও নিশানা করেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক।

দুর্গাপুর : এবার দুর্গাপুরে (Durgapur) গিয়ে বিজেপি নেতা (BJP Leader) দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা তৃণমূল বিধায়ক সোহম (TMC MLA Soham)। দিলীপ ঘোষকে ‘অশিক্ষিত, দুটাকার গুন্ডা’ বলে কটাক্ষ করেন তিনি। "মা-বোনেরা চড়-থাপ্পড় মারা শুরু করলে দিলীপকে বাংলা ছাড়তে হবে", বলেও নিশানা করেন চণ্ডীপুরের (Chandipur) তৃণমূল বিধায়ক।

সোহমের নিশানায় দিলীপ-

সোহম বলেন, "দু'টাকার গুন্ডা। সে বলছে, আমার হাতে তরোয়াল থাকলে সবাই ভয় পায়। আমি বলব, আপনি ভয় পেয়েছেন বলে আপনি তরোয়ালটা নিয়ে নিয়েছেন। আমাদের তরোয়ালের প্রয়োজন নেই। দশভূজা আমাদের মা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উন্নয়ন আছে...সেটাই আমাদের কাছে সবথেকে বড় অস্ত্র। কী কথা, কী শিক্ষা। মানুষের ব্যবহার, তাঁর কথাতেই তো শিক্ষার পরিচয় পাওয়া যায়। তাঁর মতো কুরুচিপূর্ণ কথা, অশিক্ষিত একটা মানুষ। মমতা বন্দ্যোাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্র আছে বলেই, আপনারা আমাদের নেত্রীর সম্পর্কে এরকম অপপ্রচার করতে পারছেন। মিটিং-মিছিল করতে পারছো। কোনও দিন যদি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙে কোনও সন্ত্রাসবাদী বাংলায় থাকবে না। " 

দিনকয়েক আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শোনেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলদায় যে গেস্ট হাউসে ছিলেন দিলীপ, তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও। তিনি বলেন,  সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায় ! এরপর তাঁর মুখ থেকে শোনা যায় , ' বুকে পা তুলে দেব ' ! দিলীপের এই মন্তব্যে শোরগোল পড়ে যায়।   

আজ সেই প্রসঙ্গেই সোহম বলেন, "ওঁর মতো একটা অশিক্ষিত মানুষের থেকে এটাই কিন্তু অভিপ্রেত। তাঁর কাছ থেকে শুভবুদ্ধি, ভাল মানুষের জন্য কথা আজ অবধি শুনতে পাইনি। বুকে লাথি উনি মারছেন, সবাইকে মারবেন, গলায় পা তুলে দেবেন । মা-বোনেরা যদি এক হয়ে চড়-থাপ্পড় মারতে শুরু করেন, ওঁর বাংলায় থাকায় দায় হয়ে যাবে।"

আরও পড়ুন ; ' বুকে পা তুলে দেব ' , ১০০ দিনের কাজের টাকা চেয়ে স্লোগান তুলতেই দিলীপের হুঙ্কার 

সেরা শিরোনাম

Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget