এক্সপ্লোর

Dilip Ghosh :  ' বুকে পা তুলে দেব ' , ১০০ দিনের কাজের টাকা চেয়ে স্লোগান তুলতেই দিলীপের হুঙ্কার

Dilip Ghosh On 100 Days Work : ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, এমন অভিযোগ এই আগে বারবার তুলেছে তৃণমূল।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

দিলীপকে গো ব্যাক 
বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন দিলীপ, তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও।  

 ' বুকে পা তুলে দেব '
সাংসদ দিলীপ ঘোষ বলেন, সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায় ! এরপর তাঁর মুখ থেকে শোনা যায় , ' বুকে পা তুলে দেব ' ! দিলীপের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়ায়। 

১০০ দিনের কাজের টাকা নিয়ে অভিযোগ কী   
১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, এমন অভিযোগ এই আগে বারবার আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুলে মোদি সরকারকে বিভিন্ন সময় নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ থেকে বাংলা আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পে, মোদি সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বলে, সম্প্রতি বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ছ’মাস ধরে, বন্ধ করে দেওয়া হয়েছে UGC’র টাকাও ! এমন অভিযোগ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।  এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন একাধিকবার, 'বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে... দিল্লি টাকা না দিলেও বুদ্ধি করে রাজ্য সরকার ঠিক কাজগুলি চালিয়ে যাচ্ছে। '

এই অভিযোগকে সামনে রেখেই বেলদার তৃণমূল কর্মীরা এদিন সাংসদ দিলীপ ঘোষের সামনে স্লোগান তোলেন। আর তাতেই চটে যান দিলীপ। 

এছাড়াও  বউবাজারে মেট্রোরেলের কাজ চলাকালীন ফের বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়া নিয়েও প্রশ্ন করা হয় দিলীপকে। তিনি সোজাসুজি বলে দেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। '

বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শুক্রবার ভোরে মদন দত্ত লেনে কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়ে।  দিলীপের অভিযোগ, রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট। 

 

         

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget