এক্সপ্লোর

Udayan Guha: গাঁজা পাচারকারীর পাশে নিশীথ! ছবি পোস্ট করে তোপ উদয়নের

Nisith Pramanik: জলপাইগুড়ির ফুলবাড়ির কাছে সম্প্রতি একটি পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF. ধরা পড়েন এক মহিলা সমেত চার জন পাচারকারী।

শুভেন্দু ভট্টাচার্য, বাচ্চু দাস: অ্যাম্বুুল্যান্সে কফিনে মাদক পাচারের চেষ্টা। সেই ঘটনাতেও এবার লাগল রাজনীতির রং। মাদককাণ্ডে ধৃত একজনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) ছবি পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। এ নিয়ে নিশীথ প্রামাণিককে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

জলপাইগুড়ির ফুলবাড়ির কাছে সম্প্রতি একটি পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF. ধরা পড়েন এক মহিলা সমেত চার জন পাচারকারী। কফিনের ভিতর থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পড়শি রাজ্য ত্রিপুরা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল বলে STF সূত্রে জানা যায়। 

সেই ঘটনাতেই নিশীথের নাম টানলেন উদয়ন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে গেরুয়া শিবিরকে চেপে ধরার পাল্টা কৌশল নিলেন তিনি। মাদককাণ্ডে ধৃতের সঙ্গে নিশীথের একটি ছবি পোস্ট করেছেন। উদয়নের বক্তব্য, "এখানে যে এমপি-র ডেরা ভেটাগুড়িতে, সেটা হচ্ছে অ্যান্টি সোশালদের ডেন। সেখানে তারা শেল্টার পায়। অবিলম্বে এই মন্ত্রীর পদত্যাগ করা উচিত।"

আরও পড়ুন: Suranjan Das: 'শিক্ষায় বেসরকারি উদ্যোগ যাতে বাণিজ্যিকরণ না হয়', নয়া দায়িত্ব নিয়ে বললেন সুরঞ্জন দাস

যদিও সেই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "অভিযোগ উঠলেই যদি পদত্যাগ করতে হয়, তাহলে মাননীয়া মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারের সাংসদের পদত্যাগ করা দরকার।"

নিয়োগ দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু'র গ্রেফতারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তা নিয়ে তৃণমূলের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে গেরুয়া শিবিরকে চেপে ধরার পাল্টা কৌশল নিলেন তৃণমূল নেতা উদয়ন।

৬৪ কেজি গাঁজা সমেত যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে একজন হলেন সমীর দাস। সমীরের সঙ্গেই এক ফ্রেমে নিশীথের ছবি পোস্ট কেছেন উদয়ন, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কটাক্ষ করে লিখেছেন, 'স্যর, মন খারাপ করবেন না। ব্যবসায় লাভ ক্ষতি আছেই। একবার ধরা পড়েছে গাঁজা। বারবার পড়বে না'।

উদয়নের বক্তব্য, "ছবি দিয়ে দেখিয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে হাসিমুখে। মন্ত্রীর পাশে দাঁড়িয়ে এরা কারা? যারা গাঁজা কেসে ধরা পড়েছে। কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে, তারা হস্তক্ষেপ করুক। দেখাক তারা নিরপেক্ষ।"

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও এখনও পর্যন্ত তার কোনও উত্তর মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget