এক্সপ্লোর

Udayan Guha : ‘টিকিট না পেলেও দলের হয়েই কাজ করতে হবে', দলীয় কর্মীদের হুঁশিয়ারি উদয়নের !

Panchayat Vote : পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। একের পর এক নেতার মন্তব্যে চলছে রাজনৈতিক তরজা...

দিনহাটা : ফের বিতর্কে উদয়ন গুহ (Udayan Guha)। ‘টিকিট পেলে ভাল, না পেলেও দলের হয়েই কাজ করতে হবে, না হলে দরজা বন্ধ।’ প়ঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে দলীয় কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) উদয়ন গুহ।

দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, "টিকিট পেলে ভাল, না পেলেও দলের হয়েই কাজ করতে হবে, না হলে দরজা বন্ধ। দলের ক্ষতি করলে দল ছেড়ে কথা বলবে না। টিকিট পেলে দল ভাল, না পেলে দল খারাপ। এই কথা যে বলবেন, তাঁর মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়া হবে।"

দিনকয়েক আগেই তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না বলে হুমকি দিয়েছিলেন উদয়ন। দিনহাটার (Dinhata) আমবাড়িতে দলীয় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেছিলেন, লোকসভায় হেরেছি, বিধানসভায় হেরেছি, পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না।

উদয়ন গুহ-র যে মন্তব্যের পরই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। জেলা বিজেপির (BJP) সাধারণ সম্পাদক বিরাজ বসুর কটাক্ষ করেন, মন্ত্রী হওয়ার যে শপথ নিয়েছিলেন, সেটা ভুলে গেছেন উদয়ন গুহ। 

'ছেলে পড়াশোনা না করলে মা অনেক সময় বলে খেতে দেব না, তা বলে কি খেতে দেয় না', পাল্টা সাফাই দেন রাজ্য তৃণমূলের মুখপাত্র (TMC Spokesperson) পার্থপ্রতিম রায়।

উদয়নের বিস্ফোরক মন্তব্য

এর আগেও মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন উদয়ন গুহ। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, 'যেগুলো বলা যায় না সবসময় সেটাই বলছি, এই রাস্তা তখনই হবে যখন আমরা (তৃণমূল) পঞ্চায়েত ভোটে ভাল ফল করব। আপনারা আমাদের লোকসভা নির্বাচনে ভোট দেননি। যাকে ভোট দিয়েছেন, তিনি আপনাদের জন্য কী করেছেন ?'

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর যে মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'তৃণমূল যে কিছুই কাজ করেনি, শুধু কাটমানি আর জনগণের সম্পত্তি লুঠ করেছে, এই বক্তব্য তা আরও একবার প্রমাণ করে দিচ্ছে। যদি কিছু করতেন, তাহলে মানুষকে শাসানোর দরকার হত না। মানুষ জানেন তৃণমূল থাকলে কাজ হবে না, বরং গেলেই হবে। তাই আবহাওয়া খারাপ বুঝে মানুষকে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতারা।'

আরও পড়ুন ; বাবাকে নিয়ে উদয়ন গুহর তীর্যক মন্তব্য, পদত্যাগের দাবি উঠল তাঁর পরিবার থেকেই

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget