এক্সপ্লোর

Udayan Guha : বাবাকে নিয়ে উদয়ন গুহর তীর্যক মন্তব্য, পদত্যাগের দাবি উঠল তাঁর পরিবার থেকেই

Udayan Guha Nephew : মামার দাবির তীব্র বিরোধিতা করে, দাদুর পাশেই দাঁড়ালেন মন্ত্রীর ভাগ্নি উজ্জয়িনী রায়!

 সন্দীর সরকার, কলকাতা : 'আমি আবার বলছি, যদি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে, অপেক্ষাকৃত কম যোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয়,  তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন।' 

তৃণমূল কংগ্রেস বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ( Udayan Guha ) এই মন্তব্য ঘিরেই গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগে কার্যত কোণঠাসা রাজ্যের শাসকদল, তখন বাম আমলের নিয়োগেও দুর্নীতির অভিযোগে পাল্টা সরব হয়েছে তৃণমূল। প্রশ্ন তোলাা হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কলেজের চাকরির নিয়োগপ্রক্রিয়া নিয়েও। ঠিক সেই সময়েই বিস্ফোরক এই মন্তব্য করেন উদয়ন গুহ, তাঁর বাবা বাম নেতা কমল গুহকে কাঠগড়ায় তুলতেও ছাড়েননি তিনি। এই মন্তব্যের পরই বিরোধী শিবির থেকে উঠেছে নিন্দার ঝড়। তবে শুধু বিরোধীরাই নন, অসন্তোষের আঁচ এবার উদয়নের নিজের ঘরেই। 

উদয়ন গুহর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়। বললেন, ' উদয়ন বাবুর মন্তব্যের সঙ্গে সহমত নই। এ কথা মানতে পারছি না যে, আমার দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন যোগ্যদের বঞ্চিত করে। আমাদের পরিবারের অনেকেই মানতে পারছেন না। সবাই খুব আশ্চর্য এ কথা শুনে। '  মামার দাবির তীব্র বিরোধিতা করে, দাদুর পাশেই দাঁড়ালেন মন্ত্রীর ভাগ্নি উজ্জয়িনী রায়! এমনকী উদয়ন গুহর পদত্যাগেরও দাবি তুললেন বিজেপি নেত্রী ভাগ্নি।

বিজেপি নেত্রী বললেন, ' মাননীয় উন্নয়ন মন্ত্রীর অনেক বয়স হয়েছে ওঁর পদত্যাগ করে তীর্থ করা উচিত। ওটাই এখন ওঁর জন্য আদর্শ। উনি ভুলভাল বকছেন। গত দু মাস ধরে আমরা দেখছি বিভিন্ন চাকরি কেলেঙ্কারিতে আমাদের শাসকদলের অনেক নেতা-নেত্রীকে ধরা হচ্ছে। সেখানে হয়তো উনিও যুক্ত আছেন। হয়তো না, উনিও যুক্ত আছেন। এখন নিজেরটা ঢাকার জন্য বাবাকে টেনে আনছেন। বাবাকে ছাড়া তো উনি জীবনে কিছুই করতে পারেননি।' 

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্রাত্য বসু, পার্থ ভৌমিক থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে, পূর্বতন বাম সরকারকে লাগাতার নিশানা করে চলেছেন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা-নেত্রীরা। একই পথে হাঁটতে গিয়ে, নিজের বাবা, বাম আমলের রাজ্যের মন্ত্রী, দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহকে নিশানা করে বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। যার জেরে বিরোধী দলের লাগাতার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু, এবার কার্যত উদয়নের একেবারে উল্টো সুর শোনা গেল তাঁর পরিবারের এক সদস্যের মুখেই। মামার বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন ভাগ্নি। 

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget