এক্সপ্লোর

Abhishek Banerjee Birthday: 'মন্নতে'র ভিড়ই যেন সরে এল কালীঘাটে, জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন অভিষেক

Kolkata News: মঙ্গলবার জন্মদিন অভিষেকের। আজ ৩৬ বছর পূর্ণ করলেন তিনি।

কলকাতা: দীপাবলির অপেক্ষায় শহরবাসী। তার আগেই যদিও শীত শীত ভাব অনুভূত হচ্ছে। কিন্তু মঙ্গলের দুপুরে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Birthday)। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভিড় উপচে পড়ল কালীঘাটে। ছোট্ট আয়াংশের হাত ধরে বেরিয়ে এলেন অভিষেকও। ভিড়ের মাঝে সকলের স্নেহ, ভালবাসা এবং আশীর্বাদ গ্রহণ করলেন। অভিবাদন জানালেন সকলকে। (Kolkata News)

মঙ্গলবার জন্মদিন অভিষেকের। আজ ৩৬ বছর পূর্ণ করলেন তিনি। আর সেই উপলক্ষেই কালীঘাটে ভিড় উপচে পড়তে দেখা গেল। ফুলের তোড়া, কেক, প্ল্যাকার্ড হাতে সেখানে উপস্থিত হয়েছিলেন অভিষেকের অনুগামীরা। ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। উচ্ছ্বাসের মাঝে শোনা যায় ঢাকঢোলের শব্দও।

সেই উচ্ছ্বাস একধাক্কায় বেড়়ে যায়, অভিষেক বেরিয়ে আসামাত্র। জন্মদিনে অনুগামীদের নিরাশ করেননি অভিষেক। নিজে এসে শুভেচ্ছা গ্রহণ করেন যেমন, সঙ্গে নিয়ে আসেন ছেলে আয়াংশকেও। বাবার হাত ধরে ভিড়ের মধ্যে উপস্থিত হয় অভিষেকপুত্র। তাতেই বাঁধ ভাঙে উচ্ছ্বাস, আনন্দ। অভিষেকের নামে ধ্বনিও শোনা যায়। ছেলেকে কোলে নিয়ে শুভেচ্ছা গ্রহণ করেন অভিষেক।

আরও পড়ুন: Akhil Giri: 'রাজ্যপালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে নথি', মঞ্চ থেকে রাজ্যপালকে নিশানা অখিল গিরির

এর পর ব্যারিকেডের দিকে খানিকটা এগিয়েও যান অভিষেক। ভিড়ের মধ্যে থেকে মাথায় হাত ঠেকিয়ে কেউ কেউ আশীর্বাদও করেন তাঁকে। ভিড়ের মধ্যে কেকের বাক্সও হাতবদল হতে দেখা যায়। হাত বাড়িয়ে ফুলের তোড়া গ্রহণ করেন অভিষেকও। সকলকে অভিবাদন জানান তিনি। তার পর ফের বাড়িতে ফিরে যান।

কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের অনেকে থাকলেও, অভিষেক থাকেন খানিকটা তফাতে, শান্তিনিকেতনে। জন্মদিন উপলক্ষেই তিনি কালীঘাটের বাড়িতে এসেছিলেন বলে তৃণমূলসূত্রে খবর। আর সেখানেই ভিড় জমান অনুগামীরা। আগে কখনও অভিষেকের জন্মদিনে এমন উন্মাদনা, উচ্ছ্বাস চোখে পড়েনি। তাই সদ্য জন্মদিন কাটানো, বলিউড তারকা শাহরুখ খানের 'মন্নতে'র বাইরের ভিড়ের কথা স্মরণ করছেন অনুগামী এবং সমর্থকদের কেউ কেউ। 

নিয়োগ থেকে কয়লা, গরু হয়ে রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক তৃণমূলের নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে। অভিষেক নিজে তদন্তকারীদের সামনে হাজিরা দিয়েছেন, হাজিরা দিতে হয়েছে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। সেই আবহে অভিষেকের জন্মদিন ঘিরে অনুগামী এবং সমর্থকদের মধ্যে এই উচ্ছ্বাস তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget