এক্সপ্লোর

Abhishek Banerjee: ভিডিওয় টাকা নিতে দেখা গিয়েছিল কাকে! আমার বিরুদ্ধে এমন প্রমাণ এনে দেখান, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

Suvendu Adhikari:মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানেই চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে নিশানা করেন তিনি।

কলকাতা: এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখে শোনা গেল সারদা-নারদ প্রসঙ্গ (Saradha/Narada Scam)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikair) আক্রমণ করতে গিয়ে সারদা-নারদ পর্বের কথা তুলে ধরেন অভিষেক। তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক জানান, শুভেন্দুকে ভিডিও-য় টাকা নিতে দেখা গিয়েছে। তাঁর কোনও ভিডিও, অডিও সামনে এনে দেখাক বিজেপি। চ্যালেঞ্জ ছুড়ছেন তিনি।

চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে নিশানা অভিষেকের

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানেই চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে নিশানা করেন তিনি। বলেন, "সুদীপ্ত সেন নিজে চিঠি লিখে জানিয়েছেন, কোটি কোটি টাকা নিয়েছেন উনি। নারদে দু'হাত বার করে নির্লজ্জের মতো টাকা নিয়েছেন। আমাকে টাকা নিতে দেখেছেন! আমার ভিডিও, ভয়েস ক্লিপ বা অজিও বার করতে পারবেন! কিছু প্রমাণ করতে পারবেন আমার বিরুদ্ধে! তিন-তিন বার ইডি-সিবিআই ডেকেছিল। জন্মের শংসাপত্র ছাড়া সব দিয়ে এসেছি। যা বার করবেন, করুন। আমার ভিতরে, বাইরে সব কিছু স্বচ্ছ।"

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে জেলায় জেলায় বিজেপি-র- (BJP)অতি সক্রিয়তা চোখে পড়ছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর চলাকালীনই সভা করেন শুভেন্দু। সেখানে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি। কিন্তু শুভেন্দুর ভাবমূর্তি নিয়েই প্রশ্ন তোলেন অভিষেক। তিনি বলেন, "সারদা-নারদে নাম রয়েছে। ইডি-সিবিআই থেকে বাঁচতে অমিত শাহের পদলেহন করে বিজেপি-তে যোগ দেন। তাঁর মুখে আন্দোলনের কথা মানায় না। ওঁর মতো মিরজাফর, দু'নম্বরি, কাপুরুষ ভারতে কখনও জন্মায়নি, আর জন্মাবেও না।"

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘তোর বর কয়লা ভাইপোর চোখ ঠিক হল!’ 'বোন-সম' কাকে লিখেছেন শুভেন্দু! অভিষেকের দাবিতে জল্পনা

শুভেন্দুর নিরাপত্তা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর দাবি, দলের ৫ হাজার নেতাকে নিরাপত্তা দেয় কেন্দ্রের বিজেপি সরকার। তাতে বছরে মাথাপিছু ১ কোটি টাকা খরচ হলে, মোট ৫ হাজার টাকা খরচ হয়। এই টাকা বিজেপি দেয় না। সাধারণ মানুষের করের টাকা থেকে মেটানো হয়। সিআরপিএফ, সিআইএসএফ, যাদের দায়িত্ব দেশের প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা, সীমান্তে পাহারা দেওয়া, তারা 'চার আনার' নেতাদের পিছনে ছুটে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন অভিষেক।

সারদা-নারদ থেকে নিরাপত্তা, শুভেন্দুকে নিশানা অভিষেকের

শুধু তাই নয়, দলের লোকজনকে নিরাপত্তা দেওয়ার খরচ সংশ্লিষ্ট দলকেই মেটাতে হবে বলেও দাবি তোলেন অভিষেক। তাঁর দাবি, শুভেন্দুর নিরাপত্তায় ৫০০ সিআরপিএফ-সিআইএসফ। এর বিরুদ্ধে বিল আনুক কেন্দ্র। প্রথম ভোটটি তিনিই দেবেন বলে জানিয়েছেন।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ
Kolkata Metro: পরপর ৪ টি রবিবার উত্তর-দক্ষিণ লাইনে বন্ধ থাকবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ
Kolkata Metro: পরপর ৪ টি রবিবার উত্তর-দক্ষিণ লাইনে বন্ধ থাকবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget