এক্সপ্লোর

Kalyan Banerjee: 'আজ থানায় যাওয়ার অধিকার আছে বাংলার মানুষের, ২০১১-র আগে হলে'...কল্যাণের নিশানায় বামেরা

Hooghly News: রবিবার বৈদ্যবাটির সভা থেকে এই মর্মেই বামেদের আক্রমণ করেন কল্যাণ।

বৈদ্যবাটি: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) যত এগিয়ে আসছে, বঙ্গ রাজনীতির পারদ ততই চড়ছে। সেই আবহে এ বার বামেদের নিশানা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় (kalyan Banerjee)। কল্যাণের দাবি, বর্তমান তৃণমূল সরকারের আমলে মানুষ থানা থেকে তদন্তকারী সংস্থা, যেখানে খুশি গিয়ে অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ। ২০১১ সালের আগে মুখ খুললে লাশ পড়ে যেত বলেও অভিযোগ করেন কল্যাণ (Hooghly News)।

বৈদ্যবাটির সভা থেকে এই মর্মেই বামেদের আক্রমণ করেন কল্যাণ।

রবিবার বৈদ্যবাটির সভা থেকে এই মর্মেই বামেদের আক্রমণ করেন কল্যাণ। তাঁকে বলতে শোনা যায়, "কেউ দোষ করলে আজ থানা পর্যন্ত যাওয়ার অধিকার আছে। ইডি পর্যন্ত যাওয়ার অধিকার আছে সকলের। বাংলার মানুষের আজ কথা বলার অধিকার আছে। ২০১১ সালের আগে কথা বলতে গেলে লাশ পড়ে যেত। গ্রাম বাংলায় কথা বলতে গেলে মেরে শেষ করে দিত। বাংলার মানুষকে মমতা বন্দ্য়োপাধ্যায়ই স্বাধীনতা দিয়েছে।"

বাম দুর্গ ভেঙে ২০১১ সালেই বাংলায় ক্ষমতা আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল। সেই তৃণমূলেরই সাংসদ কল্য়াণ। বর্তমানে নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার, কয়লা দুর্নীতি মামলায় জেরবার শাসকদল। সিবিআই, ইডি একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে। আবার মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে সম্প্রতি গ্রেফতার হন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তাতে মমতা সরকারের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠস্বর রোধের অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন: Malda : ভূমিক্ষয় রোধে লাগানো গাছ নদীবাঁধ থেকে চুরি হচ্ছে অবাধে ! অশনি সঙ্কেত মালদার মানিকচকে

সেই আবহেই এ দিন বৈদ্যবাটির সভায় বামেদের আক্রমণ করেন কল্যাণ। তবে তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, "বহুদিন কল্।াণ বন্দ্যোপাধ্যায়ের নাম খবরে কেউ শুনছিলেন না। উনি আছেন কোথায়, থাকেন কোথায়, কী করছেন, টের পাওয়া যাচ্ছিল না। তাই কিছু একটা বলে সংবাদমাধ্যমে উঠে আসতে হবে। সবই শুধু শান্তনু, কুন্তল আর কুণাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায়! তিনি তো নেই! এখন খবরে আসতে আজেবাজে কথা বলছেন। তবে শুনে রাখুন, বাম আমলে যে কোনও মানুষ থানায় এফআইআর করতে পারতেন, আজ তা হয় না।"

পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন

রাজনৈতিক এই তরজার মধ্যেই রবিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা নিয়ে বলা হয়েছে, শুধুমাত্র জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক নিয়োগ করবেন প্রিসাইডিং অফিসারকে। জেলাশাসক হবেন পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পৌরসংস্থার কর্মচারীদের নিয়েই ভোটগ্রহণের দল গঠন। প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে ভোটদানকারী দলের সদস্য হিসাবে নিয়োগ নয়। যে ব্লক এলাকায় নির্বাচন, সেই অঞ্চলের আবাসিক ঠিকানার ভোটদানকারী দলের সদস্য নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget