এক্সপ্লোর

Kalyan Banerjee: অভিজিৎ গঙ্গোপাধ্যায়-কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুঙ্গে তরজা, কাচের বোতল ভেঙে নিজেই আহত শ্রীরামপুরের সাংসদ

রেগে মেগে কাচের বোতল নিজেই সজোরে রাখেন টেবিলে। সেই কাচ ভেঙেই আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সেই বৈঠকে বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড।  একেবারে রক্তারক্তি। রক্ত ঝরল সাংসদের। তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই সাংসদ। তারপর রেগে মেগে কাচের বোতল নিজেই সজোরে রাখেন টেবিলে। সেই কাচ ভেঙেই আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

ঘটনাটা ঠিক কী ? মঙ্গলবার যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলছিল। সেখানে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  এএনআই সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য রাখছিলেন,  সেই সময় কথা বলতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বাধা দেন। তাতেই দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয় বলে সূত্রের খবর। তারপর একে অপরের উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। তারপর  উত্তেজিত হয়ে টেবিলে কাচের জলের বোতল ঠুকে ভেঙে ফেলেন কল্যাণ। তাতে নিজেই আহত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

কমিটির সভানেত্রী জগদম্বিকা পালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । প্রাথমিক চিকিৎসার পর ফের বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া মেলেনি।  

সূত্রের খবর,  সংসদীয় কমিটি কল্যাণের এই রূপ আচরণের জন্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য বরখাস্ত করা হয়েছে। 

একজন প্রাক্তন বিচারপতি, অপরজন আইনজীবী। একজন বিজেপির সাংসদ, অপরজন তৃণমূলের। একজন রাজনীতিতে নবাগত, অপরজন দীর্ঘদিনের রাজনীতিবিদ । তবে, SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় একজন ছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি। অপরজন লড়াই করেছেন, বিতর্কিত চাকরি প্রাপকদের হয়ে। এর আগেও একে অপরকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় বলেছিলেন, 'কে কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়? কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় কোথা থেকে আইন পাস করেছেন? কোথাকার আইনজীবী তিনি? কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় কোর্টে দাঁড়িয়ে গালাগালি ছাড়া কিছু করেন না। ' পাল্টা কল্যাণ বলেছিলেন, ' ওকে আমার একটা চ্যালেঞ্জ রইল। ওর কতটা আইনজ্ঞান আমি দেখতে চাই। যদি ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে মামলা করুক আমার বিরুদ্ধে, দেখি ও কতবড় আইনজীবী। ' আবারও দুজনের মধ্যে ধুন্ধুমার বাঁধল যৌথ সংসদীয় কমিটির বৈঠকে।

আরও পড়ুন: 

এবার অমিত শাহকে চিঠি নিহত চিকিৎসকের বাবার, কী লিখলেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget