এক্সপ্লোর

Amit Shah : এবার অমিত শাহকে চিঠি নিহত চিকিৎসকের বাবার, কী লিখলেন?

মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন নিহত নির্যাতিতার বাবা।

কলকাতা : এবার অমিত শাহকে চিঠি লিখলেন আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন চিঠিতে। সূত্রের খবর, মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন নিহত নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, মেয়ের মৃত্যুর পর তাঁরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ চান তিনি। তিনি জানতে চান, কবে , কোথায় তাঁর সঙ্গে দেখা হতে পারে। 

এর আগে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন তাঁরা। কিন্তু তার উত্তর মেলেনি। এখন আর যেখানে যেখানে চিঠি লিখলে এতটুকু আশার আলো জ্বলতে পারে, তাঁরা তাই করবেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। তাঁরা জানান, 'আমাদের আর হারানোর কিছু নেই। শেষ বয়সে যদি মেয়ের বিচারটা পাই ...'। প্রয়োজনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখতেও পারেন জানিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা। এবার কি মিলবে চিঠির উত্তর? মিলবে কি কোনও সুরাহা? অপেক্ষায় অসহায় বাবা -মা। 

আর জি কর-কাণ্ডে আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করলেও, আন্দোলন চলবে, জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহেই দীপাবলির আগে রাজ্যে আসছেন অমিত শাহ।  ২৪ অক্টোবর রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন ইজেডসিসিতে বঙ্গ বিজেপির সদস্যতা অভিযান নিয়ে সভা রয়েছে। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন অমিত শাহ। আগামী মাসেই বঙ্গে ৬ টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তার আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতেই তাঁর কলকাতায় আসা। তখনই কি দেখা হবে মৃত চিকিৎসকের বাবা - মায়ের সঙ্গে ? সেটাই দেখার। 

অন্যদিকে  আর জি করের  প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আর জি কর কলেজ ও হাসপাতালে কী কী দুর্নীতি হয়েছে, তা নথির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিলেন জুনিয়র ডাক্তাররা।  প্রমাণ হিসাবে এবার মুখ্যমন্ত্রীকে ১৩৭ পাতার নথি তুলে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার নবান্নে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সময়ই টেন্ডার অনিয়ম-সহ একাধিক অভিযোগের প্রমাণ হিসাবে মুখ্যমন্ত্রীর হাতে নথি তুলে দেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, আর জি কর মেডিক্যালের যন্ত্রাংশ কেনার জন্যে নিজের  ঘনিষ্ঠদের বেআইনিভাবে টেন্ডারের বরাত পাইয়ে দিতেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এ ছাড়াও আরও বিস্ফোরক দাবি ও তার প্রামাণ্য নথি তুলে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : 
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?

আরও পড়ুন : 
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget