এক্সপ্লোর

Mahua Moitra: ভুয়ো ডিগ্রিধারী সাংসদ, ‘দাগা খাওয়া প্রাক্তন’কে বিঁধলেন মহুয়া, হুঁশিয়ারি আদানিকেও

Adani Group: মহুয়ার বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন নিশিকান্ত।

কলকাতা: সংসদে জ্বালাময়ী ভাষণের জন্যই পরিচিত তিনি। সেই মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। অন্য সংস্থার কাছ থেকে টাকা এবং উপহারের বিনিময়েই তিনি সংসদে দাঁড়িয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। অভিযোগ এনেছেন বিজেপি-র সাংসদ নিশিকান্ত দুবে। অভিযোগ পৌঁছে গিয়েছে সংসদের নীতি কমিটিতেও।  সেই নিয়ে 'ভুয়ো ডিগ্রিধারী সাংসদ' এবং প্রেমে ' দাগা খাওয়া প্রাক্তন'কে বিঁধলেন মহুয়া।

মহুয়ার বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন নিশিকান্ত। আইনজীবী জয় অনন্ত দেহদরাই চিঠি দেন সিবিআই প্রধানকে। বিষয়টি সংসদের নীতি কমিটিতে পাঠিয়ে দিয়েছেন স্পিকার, যা নিয়ে বিবিৃতি জারি করেছে আদানি গোষ্ঠীও (Adani Group)। তাদের বদনাম করতে কিছু গোষ্ঠী এবং কিছু ব্যক্তি বাড়তি সময়ে, অতিরিক্ত পরিশ্রম করছেন বলে জানানো হয় তাতে।

এর পরই ট্যুইটারে মুখ খোলেন মহুয়া। সরাসরি আদানি গোষ্ঠীর প্রধান, গৌতম আদানিের উদ্দেশে লেখেন, 'মিস্টার A, এই ধরনের বিবৃতি আপনার মরিয়া চেষ্টার নমুনা? ভুয়ো ডিগ্রিধারী সাংসদ এবং দাগা খাওয়া প্রাক্তনের মিথ্যেই ভরসা? ED, CBI তদন্ত এবং কয়লা দুর্নীতিতে ভারতীয়দের থেকে চুরি করা ১৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত না হওয়া পর্যন্ত থামব না আমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বলেছি, আপনাকে এবং আপনার মতো জালিয়াতদের নিয়ে ক্লান্ত আমি'।

আরও পড়ুন: Mahua Moitra: ঘুষের অভিযোগ গেল নীতি কমিটির কাছে, BJP সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা মহুয়ার

সেখানেই থামেননি মহুয়া। দিল্লি হাইকোর্টে নিশিকান্ত এবং অনন্তের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন তিনি। নির্বাচনী হলফনামায় নিশিকান্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়ো তথ্য দিয়েছেন বলে আগে বহু বার অভিযোগ তোলেন মহুয়া। বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণও করেন। আবার অনন্তের সঙ্গেও পুরনো বিবাদ রয়েছে তাঁর। পোষ্যকে নিয়ে দু'জনের মধ্যে টানাপোড়েন চলছে। গত ছয় মাসে থানায় অনন্তের বিরুদ্ধে চুরি, অশ্লীল মেসেজ পাঠানো থেকে অপরাধমূলক ভাবে কোনও জায়গায় ঢুকে পড়ার মতো অভিযোগও দায়ের করেন মহুয়া। তাঁর অনুগামীরা তাই দুইয়ের মধ্যে সংযোগ খুঁজে পাচ্ছেন। 

মহুয়া ঘুষ নিয়েছেন বলে সম্প্রতি অভিযোগ তোলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত। দাবি করেন, ব্যবসায়ী দর্শন হীরানন্দানির দেওয়া ২ কোটি টাকা এবং দামি আইফোন উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় আদানিদের নিয়ে প্রশ্ন করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যও মহুয়া ৭৫ লক্ষ টাকা পান বলে দাবি করেন। এর পরই সরাসরি লোকসভার স্পিকারকে চিঠি দেন নিশিকান্ত। মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে আর্জি জানান।

মহুয়ার পাশাপাশি, হীরানন্দানি গোষ্ঠীও ঘুষের অভিযোগ খারিজ করে দেয়। বিবৃতি জারি করে সংস্থার মুখপাত্র বলেন,  'আমরা ব্যবসায় থেকে ব্যবসা করি, রাজনীতির ব্যবসা করি না। দেশের স্বার্থে এযাবৎ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এসেছি আমরা, আগামী দিনেও তা-ই করব'। ট্যুইটারে গর্জে উঠেছেন খোদ মহুয়াও। 

সেরা শিরোনাম

West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget