এক্সপ্লোর

Mahua Moitra: দাগা খেয়েই মিথ্যে অভিযোগ, দাবি মহুয়ার, কে এই 'প্রাক্তন'?

Jai Anant Dehadrai: মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আইনজীবী জয় অনন্ত দেহদরাই (Jai Anant Dehadrai)। পেশায় আইনজীবী তিনি।

কলকাতা: সংসদে দাঁড়িয়ে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তোলার পরই তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে সেই নিয়ে টানাপোড়েন চলছেই। এবার 'দাগা খাওয়া প্রাক্তন'কেও কাঠগড়ায় তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর নামে মিথ্যা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। 

নিশিকান্তের সঙ্গে মহুয়ার টানাপোড়েন নতুন নয়। বিজেপি সাংসদ নিশিকান্ত নির্বাচনী হলফনামায় ভুয়ো ডিগ্রি দেখিয়েছিলেন বলে আগেই অভিযোগ করেছিলেন মহুয়া। লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিষয়টি খতিয়ে দেখতেও জানিয়েছিলেন। কিন্তু 'দাগা খাওয়া প্রাক্তন' বলে যাঁকে বিঁধেছেন মহুয়া, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

মহুয়া যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির দেওয়া ২ কোটি টাকা এবং দামি আইফোন উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় আদানিদের নিয়ে প্রশ্ন করেছেন বলে নিশিকান্তের পাশাপাশি, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আইনজীবী জয় অনন্ত দেহদরাই (Jai Anant Dehadrai)। পেশায় আইনজীবী তিনি। মহুয়ার বিরুদ্ধে সিবিআই প্রধানকেও চিঠি  দিয়েছেন তিনি।

Mahua Moitra: ভুয়ো ডিগ্রিধারী সাংসদ, ‘দাগা খাওয়া প্রাক্তন’কে বিঁধলেন মহুয়া, হুঁশিয়ারি আদানিকেও

তাই 'দাগা খাওয়া প্রাক্তন' বলতে মহুয়া অনন্তকেই নিশানা করেছেন বলে জল্পনা শুরু হয়েছে। অনন্ত আসলে কে, তা নিয়েও উঠছে প্রশ্ন। এমনিতে পরিচিত মুখ না হলেও, আগেও মহুয়ার সঙ্গে দ্বন্দ্বের জন্য খবরে উঠে এসেছেন অনন্ত। শোনা যায়, অনন্তের সঙ্গে একসময় সম্পর্ক ছিল মহুয়ার। সম্পর্ক ভেঙে গেলেও, পোষ্যের উপর অধিকার নিয়ে এখনও টানাপোড়েন চলছে তাঁদের মধ্যে। 

গত ছয় মাসে অনন্তের বিরুদ্ধে থানায় একাধিক বার অভিযোগও জানিয়েছেন মহুয়া। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, অনন্তের বিরুদ্ধে অপরাধমূলক ভাবে কোথাও ঢুকে পড়া, চুরি, অশ্লীল মেসেজ পাঠানো, অত্যাচারের অভিযোগও আনেন মহুয়া। আইনি নোটিসে অভিযোগ করা হয়, মহুয়া এবং অনন্ত একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কিন্তু পরে তা ভেঙে যায়। তার পর থেকে লাগাতার মহুয়াকে অশ্লীল ভাষায়, ক্ষতিসাধনের হুমকিও দেন অনন্ত। বিনা অনুমতিতে মহুয়ার বাসভবনে ঢুকে পড়েন অনন্ত, ব্যক্তিগত সামগ্রী চুরি করেন, এমনকি পোষ্যটিকেও চুরির চেষ্টা হয় বলে অভিযোগ। 

শুধু তাই নয়, মহুয়াকে নিয়ে অনন্ত অপপ্রচার করেন, ফলাও করে মিথ্যে কথা বলে বেড়ান বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদের আইনজীবী। সংবাদমাধ্যমকে দিয়েও মহুয়াকে নিয়ে মিথ্যা খবর ছাপানোর চেষ্টা হয় বলে অভিযোগ করা হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায়, অনন্ত শেষ মেশ বিজেপি এবং নিশিকান্তের কাছে গিয়ে পৌঁছন বলে দাবি করা হয় নোটিসে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহুয়ার বেশ কিছু ব্যক্তিগত ছবিও ছড়িয়ে পড়ে। এর নেপথ্যে বিজেপি-র হাত রয়েছে বলে গোড়াতেই অভিযোগ তোলেন মহুয়া। এর মধ্যে একাধিক ছবিতে কাঁচি চালিয়ে কেন পাশের মানুষটিকে বাদ দেওয়া হল, প্রশ্ন তোলেন তিনি। সেই সব ছবি অবিকৃত অবস্থায় সামনে এসেছে সম্প্রতি, যাতে মহুয়ার পাশে অনন্তকে দেখা গিয়েছে। তাই ওই সব ছবি বিজেপি-র হাতে যাওয়ার নেপথ্যেও অনন্তের দিকে আঙুল তুলতে শুরু করেছেন মহুয়া-ঘনিষ্ঠেরা। এর পরই নিশিকান্ত এবং অনন্তের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন মহুয়া। এতদিন শুধু ক্ষমা চাইতে হবে এবং সব যোগাযোগ বন্ধ করতে হবে বলেই অনন্তের সামনে দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget