এক্সপ্লোর

Saugata Roy: 'আগে কী বলেছিলাম মনে নেই, মমতাই...', অবস্থান বদল করে ডিগবাজি সৌগতর !

TMC News: 'পার্টি ডে টু ডে চালানোর ক্ষেত্রে একজনকে দায়িত্ব দেওয়া দরকার। সেটা অভিষেক, আর কেউ নেই।'

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরাধিকারী নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। এরই মধ্য়ে দিনকয়েক আগে দলের রাশ যে তাঁরই হাতে আছে, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এমনও বলতে শোনা যায়, "আমার কোনও পরিবার নেই। দলই হচ্ছে আমার পরিবার। মানুষই আমার পরিবার।" এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী নিজেই। এই আবহে নিজের অবস্থান বদল করে ডিগবাজি দিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও। গত নভেম্বরে তিনি 'পার্টি ডে টু ডে চালানোর জন্য' অভিষেককে দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। এবার অবশ্য আগের অবস্থান থেকে উল্টো সুরে তিনি মন্তব্য করেন, "আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো। তিনি যেভাবে যাকে যে দায়িত্ব দেবেন, তাঁরা করবেন।"

এদিন সৌগত বলেন, "আগে কী বলেছিলাম, আমরা মনে নেই। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো। তিনি যেভাবে যাকে যে দায়িত্ব দেবেন, তাঁরা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আমি বলার কে ? তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা কেন্দ্রের সাংসদ। তিনি সেই কেন্দ্রে অনেক কাজ করছেন বলে দেখছি, কিন্তু তার বাইরে কী দায়িত্ব হবে আমি বলতে পারব না।"

গত ৪ নভেম্বর ২০২৪ কী বলেছিলেন ?

নভেম্বরে অবশ্য বর্ষীয়ান সাংসদ বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সরকারি-প্রশাসনিক কাজে অনেকটা সময় দিতে হয়। অভিষেক হোল টাইম নিয়ে পার্টি দিলে... ওঁর উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস আছে, আবার পার্টি কর্মীদেরও বিশ্বাস আছে। ভালো হবে। একই লোক চালাতে পারে নাকি ! এত লোড নিতে পারে...একটা এত বড় ১০ কোটি লোকের রাজ্য ! মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। কিন্তু, পার্টি ডে টু ডে চালানোর ক্ষেত্রে একজনকে দায়িত্ব দেওয়া দরকার। সেটা অভিষেক, আর কেউ নেই।"  

দলের রাশ তাঁরই হাতে, দিনকয়েক আগে পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২১ জুলাইয়ের মঞ্চে থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, সেই সংক্রান্ত রিপোর্টও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হল, পরিষদীয় দলের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গে অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ককের উদ্দেশ্য়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, দল-বিরোধী মন্তব্য় কোনওভাবেই গ্রহণযোগ্য় নয়। একই ভুল বারবার করলে ক্ষমা করা যায় না। পাশাপাশি, দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও একাধিক নেতাকে কড়া বার্তা দেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget