এক্সপ্লোর

Sougata Roy: 'পিঠে তাল পড়লে দুঃখ করবেন না,' ফের হুমকি সৌগত রায়ের

Sougata Roy Mocked Opposition:  "পার্থর (Partha Chatterjee) বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর।''ফের বিরোধীদের হঁশিয়ারি দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

জয়ন্ত পাল, দমদম: ফের বিরোধীদের হঁশিয়ারি দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের। "পার্থর (Partha Chatterjee) বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের (Trinamool Congress) সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়।  রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কী করবে আমি বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাইকে আমি বলে যাচ্ছি।'' ফের হুমকি সৌগত রায়ের (Sougata Roy)। গতকাল দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) ২ নম্বর ওয়ার্ডে জল প্রকল্পের উদ্বোধনে এসে বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন দমদমের তৃণমূল সাংসদ। 

হঁশিয়ারি দমদমের তৃণমূল সাংসদের: যদিও এই প্রথম নয়, এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ (TMC MP)। তাতে বিস্তর বিতর্ক হয়েছে রাজনৈতিক মহলে। তারপরেও অভ্যাসে ছেদ পড়েনি। ফের হুঁশিয়ারি সুর তাঁর গলায়। এর আগে গত মাসে সৌগত রায় বলেন,  “যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।’’ 

সৌগতর মন্তব্যে তুঙ্গে তরজা: এনিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "সৌগত বাবুর কাছে প্রশ্ন, উনি কি তৃণমূলের হোয়াইট ওয়াশ করার ঠেকা নিয়েছেন? ওঁর নিজের গায়ে তো কালি লেগে আছে। ওঁকে টাকা নিতে দেখা গিয়েছে। আপনার নেতাদের যখন টাকার বান্ডিল দেখা যায়, তখন আপনার ছেলেরা রেগে যায় না? আপনার নেতাদের কয়লা পাচার, গরু পাচারে নাম জড়িয়ে যাচ্ছে, তখন ছেলেদের রাগ হয় না? আপনার ছেলেদের গায়ে রক্ত নেই?  একশো দিনের কাজ থেকে পঞ্চায়েতে টাকা তৃণমূল লুঠ থেকে যত রকম দু্র্নীতি হচ্ছে রাজ্যে তাতে ছেলেরা রাগে না? এই রাগ বেশি দিন থাকবে না। খালি চোরকে চোর বললে রেগে যায়? মানুষ রাগ এই নামিয়ে দেবে। যে বয়সে সেটা শোভা পায়, সেই বয়সে সেরকম ব্যবহার করুন।'' সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "বয়স যত বাড়ছে দুর্গন্ধ তত বেশি ছড়াচ্ছেন। এতে তৃণমূলের নেতা ওঁকে বেশি পছন্দ করবেন ভাবছেন। সৌগত বাবু হাতে হাতে টাকা নিয়েছিলেন, তাঁকে কী বলা হবে? লুটেরা? আরও কয়েকজন সাংসদ ওঁর সঙ্গে ছিলেন। তৃণমূলের নেতারা অনেকেই চোর, এটা বলা ভাল। ''

আরও পড়ুন: West Burdwan News: কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ, একাধিক বাড়িতে ফাটল, ঘরছাড়া বহু

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Shreebhumi Durga Puja 2026: জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget