এক্সপ্লোর

Narayan Goswami Comment Controversy: মঞ্চে অশালীন, মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ

West Bengal News: তৃণমূলের দাপুটে বিধায়ক উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগর উৎসবে ভাইরাল নারায়ণ গোস্বামীর অমৃত বচন। দাপুটে বিধায়কের আচরণ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে কড়া ভাষায় সতর্ক করল তৃণমূল। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। যদিও, ভাইরাল ভিডিওয় তাঁর এই আচরণ নিয়ে প্রতিক্রিয়া নিতে ফোন করা হলে কোনও উত্তর দিতে চাননি তৃণমূলের বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। 

তৃণমূলের দাপুটে বিধায়ক উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সেই আচরণ। এই আবহেই তাঁকে কড়া ভাষায় সতর্ক করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন, তা দল কোনওভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না।''

অশোকনগর উৎসবে নারায়ণ গোস্বামীর এই ভিডিও ভাইরাল হতেই তৃণমূল সূত্রে খবর, বিষয়টি শীর্ষ নেতৃত্বের কানে যায়। তার প্রেক্ষিতেই তাঁকে এই হুশিয়ারি। যদিও, বিজেপি তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই অবস্থানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ বলে পরিচিত। সাম্প্রতিক অতীতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম করে হুঁশিয়ারি দিতেও শোনা গেছে তাঁকে। এরপর, গত ডিসেম্বরে তাঁকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কার্যত সতর্ক করে বলেছিলেন, তিনি যেন অন্য বিধানসভা এলাকার বিষয়ে কথা না বলেন। ভাইরাল ভিডিওয় তাঁর এই আচরণ নিয়ে প্রতিক্রিয়া নিতে ফোন করা হলে কোনও উত্তর দিতে চাননি নারায়ণ গোস্বামী।

এদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর, এবার রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান। গত বছর ৮ অগাস্ট CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন নগর দায়রা আদালতের বিচারক। 

আরও পড়ুন: Weather Update: দেখা নেই সূর্যের, সকাল থেকে ঘন কুয়াশা; ফের কবে পারদ পতন বঙ্গে?

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget