এক্সপ্লোর

Abhishek Banerjee: আজ বিকেল ৫টায় ভবানীভবনে অভিষেককে হাজিরার নোটিস, কী জানালেন তিনি ?

Abhishek Avoid CID Summon: হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৫ টা পর্যন্ত সময় দেওয়া ছিল, কিন্তু তৃতীয় শমনেও হাজিরা এড়ালেন তিনি। ভবানীভবনে তিনি যাচ্ছেন না, আবারও সময় চেয়েছেন তিনি। হাইকোর্টে গিয়েছি, তাই ভবানীভবনে যেতে পারছি না, এই মর্মে ডেডলাইনের শেষের কিছুক্ষণের আগে সিআইডি-কে চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার কী পদক্ষেপ নেবে সিআইডি ? 

আরও পড়ুন, এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ বিকেল ৫ টার সময় ভবানীভবনে তলব করা হয়েছিল, বিধানসভায় সই জালিয়াতি মামলায়। সিআইডি সূত্রে জানতে পারা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিছুক্ষণ আগেই একটা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, পাশাপাশি তিনি রাজ্যের বাইরের রয়েছেন, সেই জন্য যেতে পারছেন না। এরপর পরবর্তী পদক্ষেপ কী নেয় সিআইডি, সেটা সময় বলবে। 

কালীঘাট, ৩০ বি হরিশ চ্য়াটার্জি স্ট্রিট, কদিন আগে পর্যন্ত রাজ্য়ের সবচেয়ে হাই প্রোফাইল ঠিকানা ছিল এটি। আর মঙ্গলবার সেখানেই তল্লাশি অভিযান চালাল সিআইডি। সই জালিয়াতিকাণ্ডে এক দিনে, একসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিস এবং ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসে অভিযান চালাল রাজ্য় পুলিশের গোয়েন্দা শাখা। টানটান উত্তেজনা, নাটকীয় পরিস্থিতি। সিআইডি থেকে কালীঘাট থানার পুলিশ, শেষ অবধি নামাতে হল কেন্দ্রীয় বাহিনী। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বাড়ি লাগোয়া পার্টি অফিসে ঢুকল সিআইডি।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ, কালীঘাটে ৩০ বি হরিশ চ্য়াটার্জি স্ট্রিটের এই বাড়ির সামনে পৌঁছে যায় সিআইডি। ৩০-এর বি হরিশ চ্য়াটার্জি স্ট্রিটের যে বাড়ি, মমতার বাড়ির উল্টোদিকে তৃণমূলের পার্টি অফিস। সেখানে সিআইডি-র ৩০ জনের টিম এসে পৌঁছেছে। কিন্তু, শুরুতেই দফায় দফায় বাধার মুখে পড়তে হয় সিআইডি-র অফিসারদের!তদন্তকারী দলকে ভিতরে ঢুকতে বাধা দেন, তৃণমূলের প্রাক্তন রাজ্য়সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। 

প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই টানটান পরিস্থিতি। সিআইডির কড়া অবস্থানের সামনে একটা সময় পিছু হঠতে বাধ্য় হন তৃণমূল নেতা। বাধা উপেক্ষা করে ভিতরে ঢোকেন সিআইডি অফিসাররা। প্রতিটা মুহূর্তের ভিডিওগ্রাফি করা হয়। তৃণমূল সাংসদ  কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ওঁরা এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অফিস সার্চ করার জন্য়। ওদের বক্তব্য় হচ্ছে, যেহেতু  ৩০ বি হরিশ চ্য়াটার্জি স্ট্রিটে রেজোলিউশন নেওয়া হয়েছে, অতএব, রেজোলিউশনের কপি এখানে আছে। সিআইডি-র আরেকটা টিম পৌঁছয়, ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসে, সঙ্গে ছিল শেক্সপীয়র সরণি থানার পুলিশ।

তবে, সেখানেও প্রথমে তাঁদের অসহযোগিতার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ।সিআইডি সূত্রে দাবি, তাঁরা অফিসে গিয়ে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বাইরে বেশ কিছু জুতো রয়েছে। অর্থাৎ, অফিসের কর্মীরা ভিতরে ছিলেন। কলকাতায় যখন সিআইডি-র স্ক্য়ানারে কালীঘাট, ক্য়ামাক স্ট্রিট। সেদিনই দিল্লিতে সনিয়া গান্ধীর বাড়িতে ছুটে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বেশ কিছুক্ষণ কথা হয়। ভোটের ফল বেরোনোর পর থেকে উত্তপ্ত রাজ্য় রাজনীতি। এরইমধ্য়ে সিআইডি-র দুই হাইপ্রোফাইল ঠিকানায় এই অভিযান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

 





সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget