এক্সপ্লোর

TMC News: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছেন অভিযোগকারিণী ?

Canning Pashchim TMC MLA: পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানা। 

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। বছর তিনেকের আগের মামলায় ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। মিথ্যে অভিযোগে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন অভিযুক্ত বিধায়ক। 

প্লট করে সরকারি জমি বিক্রি থেকে মাতলা নদীর চর জবরদখল করে বৃদ্ধাশ্রম তৈরি, এমন ভুরি ভুরি অভিযোগ আগেই উঠেছিল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। এবার তৃণমূলের ওই বিধায়কের বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানা। 

বেলেঘাটার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের একাধিক ঠিকানায় হানা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের 

মহিলার অভিযোগ, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে পঞ্চায়েত সদস্যের জন্য টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে ৪ লক্ষ টাকা দাবি করেন পরেশরাম দাস। অভিযোগকারিণীর দাবি, স্বামীর কথা মতো সেই টাকা তিনি পরেশরাম দাসের হাতে পৌঁছে দিতে বিধায়কের তৈরি বৃদ্ধাশ্রমে গেলে তাঁকে শারীরিক হেনস্থার শিকার হতে হয়। নির্যাতিতার অভিযোগ, ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর তাঁকে ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। আরও চাঞ্চল্যকর অভিযোগ হল, ক্যানিং থানায় নালিশ জানাতে গেলেও, তৃণমূল আমলে FIR দায়ের করা হয়নি। 

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি 

শুধু তাই নয়। নির্যাতিতার পরিবারের দাবি, তিনি পুলিশে অভিযোগ জানাতে যাওয়ায় দলবল নিয়ে বাড়িতে চড়াও হন পরেশরাম দাস। ক্যানিং পশ্চিমের বিধায়কের নেতৃত্বে বোমাবাজিও হয় বলে অভিযোগ করেছেন তাঁরা। রাজ্য পালাবদলের পর ফের পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। গোটা ঘটনায় বুধবার ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশ সূত্রে খবর, মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ক্যানিং থানা। 

নির্যাতিতার অভিযোগ, 'পরেশরাম দাস... উনি আমার গায়ে বাজে ভাবে হাত দেয়। আমি চিৎকার করায় উনি আমায় মারধর করে, ধর্ষণ করে। আমাকে টিকিট দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল। আমি ছিলাম না বলে বউ নিয়ে গেছিল টাকা। ধর্ষণ করেছে। পরে বোমা মেরেছে। আতঙ্কে গত ৩ বছর ঘরছাড়া ছিলাম।' অন্যদিকে অভিযুক্তর দাবি তাঁকে 'পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget