এক্সপ্লোর

TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র

Hooghly News: জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের ওই পার্টিঅফিস তালাবন্ধ অবস্থায় ছিল।

বাপন সাঁতরা, আরামবাগ: তৃণমূলের (Trinamool Congress) বন্ধ পার্টিঅফিস খুলতেই উদ্ধার কন্ডোম সহ বেশকিছু জিনিসপত্র। আরামবাগের সালেপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কন্ডোম উদ্ধারে এলাকায় শোরগোল।

জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের ওই পার্টিঅফিস তালাবন্ধ অবস্থায় ছিল। এলাকার বিজেপি নেতাকর্মীরা সেই পার্টিঅফিসের তালা খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশকিছু কন্ডোমের প্যাকেট। এছাড়াও আরামবাগের বিজেপির প্রাক্তন বিধায়কের ছবি সহ নিখোঁজ লেখা পোস্টারও পাওয়া যায়। ওই পোস্টার, ভোটের আগে বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছিল। তা এই সমস্ত পার্টি অফিস থেকে সরবরাহ করা হত বলে অভিযোগ উঠেছে।

এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, ওই পার্টিঅফিস তালাবন্ধ অবস্থায় ছিল। রাজ্যজুড়ে তৃণমূলের পার্টিঅফিসগুলি থেকে সরকারি মালপত্র সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার হচ্ছে। তাই তাঁরা প্রশাসনকে জানিয়ে পাটিঅফিসের তালা খুলে দেখেন এইসব রয়েছে। 'এখানে তৃণমূল নেতারা কুকর্ম করত। এটাই ছিল ওদের কালচার', দাবি বিজেপি নেতা কর্মীদের। 

আরও পড়ুন:- সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন 

এক বিজেপি কর্মী জানান গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পরই ক্লাব খুলে দেখেন তাঁরা। তিনি বলেন, 'আমাদের সন্দেহ হওয়ায় তৃণমূলের কার্যালয় খুলেছিলাম। এখানে কুকর্ম হতে কিছু গ্রামের মানুষ দেখেছিল। সেটা ভারতীয় জনতা পার্টির ছেলেপুলেদের জানানোয় আমরা এখানে এসে কার্যালয় খুলে দেখি। তখনই আমরা ভিতরে ঘর খোলার কন্ডোম, বিভিন্ন লাঠি পাওয়া যায়।'

সাহেব বাগ নামক আরেক স্থানীয় বিজেপি নেতা জানান, 'প্রশানসকে জানিয়ে এই অফিসটা খুলেছি। খুলে দেখি কন্ডোম, লাঠি, অস্ত্র রয়েছে। রাতের অন্ধকারে মেয়েদের নিয়ে নোংরামি হত। ফলে সন্দেহ হওয়ায় আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই পার্টি অফিসটা খুলি। খুলেই দেখি এসব।' 

এই কিন্তু প্রথম নয়, এর আগেও পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্টেশন সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে উদ্ধার হয়েছিল কন্ডোমের প্যাকেট, একাধিক ফাইল ও কাগজপত্র। সেখানেও বিজেপি কর্মীরা তালা ভেঙে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রবেশের পরেই এইসব জিনিসপত্র উদ্ধার হয়। 

নদিয়ার ফুলিয়ায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে নারীদের মাথার চুল, একাধিক কন্ডোমের প্যাকেট এবং বিলাসবহুল সরঞ্জাম উদ্ধারের দাবি তুলে সরব হয়েছিল বিজেপি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ এবার সেই তালিকায় আরও এক দলীয় কার্যালয়ের নাম যুক্ত হল। 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
Naihati Baro Maa :অপেক্ষা শেষ, অবশেষে নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ
অপেক্ষা শেষ, অবশেষে নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ
Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget