এক্সপ্লোর

Sujit Bose: ED-র ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ সুজিত বোস

Sujit Bose On ED : গ্রেফতার করার সমস্ত প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ সুজিত বোসের, কী বললেন তিনি ?

কলকাতা: ED-র ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ সুজিত বোস। গ্রেফতার করার সমস্ত প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করেছেন তিনি। ED-র পদক্ষেপে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। কাল মামলার শুনানি

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার ১১ বাংলাদেশি, ধৃতদের পাঠানো হল হোল্ডিং সেন্টারে

২০১০ সাল থেকে দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান ছিলেন সুজিত বসু। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় CBI যে চার্জশিট দিয়েছিল, তার ১১ নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। ED সূত্রে দাবি, সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে ১৫০ জনের চাকরি হয়। আদালতে ইডির আইনজীবীর চাঞ্চল্যকর দাবি ছিল, দক্ষিণ দমদম পুরসভা-সহ একাধিক পুরসভায় ১৫০ জনের চাকরি হয়েছে সুজিত বসুর সুপারিশে। এমনকী ইডির দাবি, চাকরির বিনিময়ে টাকা ছাড়া জমিও নেওয়া হয়েছে। 

সম্প্রতি আদালতে ইডির আইনজীবী দাবি করেছিলেন, করোনাকালে যখন লকডাউন চলছে, তখন দেখা যাচ্ছে সুজিত বসুর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাঁর চাইনিজ রেস্তোরাঁ এবং তাঁর ছেলের বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় কোটি কোটি টাকা জমা পড়েছে। সুজিত বসু, তাঁর পরিবার ও পরিচিতদের অ্যাকাউন্টে জমা পড়ার অঙ্কটা প্রায় ৮ কোটি টাকা। সেই টাকার একটা ব্রেকআপও দেন ইডির আইনজীবী।

আদালতে তিনি জানান, যখন লকডাউন চলছিল তখন লেকটাউনে সুজিত বসুর চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে ১ কোটি ১১ লক্ষ টাকা জমা পড়ে। অথচ সেইসময় রেস্তোরাঁ বন্ধ ছিল। সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় ২০২০ সালের এপ্রিলে ১ কোটি ২০ লক্ষ টাকার নগদে বিক্রি দেখানো হয়। তখনও সেই রেস্তোরাঁ বন্ধ ছিল। এমনকী সুজিত বসুর ব্যক্তিগত অ্য়াকাউন্টেও জমা পড়ে ২ কোটি ২০ লক্ষ টাকা। ইডির আইনজীবী সেসময়  জানিয়েছিলেন, সুজিত বসুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকেছে। কিন্তু কোনও বৈধ লেনদেন দেখাতে পারেননি।

নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বয়ান সামনে রেখে সুজিত বসুর জামিনের বিরোধিতা করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বয়ানে পাচু রায় জানিয়েছেন, তাঁর আপত্তি সত্ত্বেও বেসরকারি সংস্থার হাতে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।

Advertisement

সেরা শিরোনাম

যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget