এক্সপ্লোর

তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যোগ দিয়েছেন NCPI-তে ! এই রাজ্যেই রয়েছে দলের শিকড়? প্রতিষ্ঠাতা বাঙালিই? যা জানা গেল ...

সামনে এসেছে NCPI-র পশ্চিমবঙ্গের রেজিস্টার্ড অফিসের তথ্য। দলটির নিবন্ধিত অফিস রয়েছে হাওড়া জেলার সাঁকরাইল এলাকায়।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রবিবার পরতে পরতে চমকের সাক্ষী থাকল দিল্লি। তৃণমূলের বিদ্রোহী সাংসদ-রা মিশে গেলেন NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। রবিবার সন্ধেয় লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদার বললেন, আমরা তৃণমূল সাংসদরা NCPI-র সঙ্গে জুড়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে NDA-র সঙ্গে কাজ করব। কিন্তু NCPI কারা? কোন দল ?

জানা যাচ্ছে,  ত্রিপুরার একটি  স্বল্প পরিচিত দল NCPI। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তারা ভোটেও লড়ে । কিন্তু তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি তারা। অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলই আচমকা জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ রবিবার থেকে  ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-র সাংসদ ! 

পশ্চিমবঙ্গেও রয়েছে NCPI-র রেজিস্টার্ড অফিস

এই রাজনৈতিক নাটকের মাঝেই সামনে এসেছে NCPI-র পশ্চিমবঙ্গের রেজিস্টার্ড অফিসের তথ্য। দলটির নিবন্ধিত অফিস রয়েছে হাওড়া জেলার সাঁকরাইল এলাকায়। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাগো বিশ্ব’-র কার্যালয় থেকেই পরিচালিত হয় NCPI-র রেজিস্টার্ড অফিস। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে NCPI-র নাম জড়ানোর পর বিষয়টি ঘিরে কৌতূহল তৈরি হয়। সেই প্রেক্ষিতে গত রাতেই ওই অফিসে পৌঁছে যায় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিনিধি। ছোট পরিসরের এই অফিস ঘিরেই এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 

 

 কী এই NCPI? কোথা থেকে এল এই দল?  

২০২৩ সালে আত্মপ্রকাশ এই দলের। নির্বাচন কমিশনের নথি বলছে, NCPI বা Nationalist Citizens Party of India ২০২৩ সালের ২০ জানুয়ারি একটি Registered Unrecognised Political Party (RUPP) । NDTV-র প্রতিবেদন অনুসারে, দলটির মূল নিবন্ধিত ঠিকানা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বানীপুর এলাকায় । কিন্তু এরা ভোটে লড়ে প্রথম ত্রিপুরা থেকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলটি মোট মাত্র ১.১৩ লক্ষ টাকা অনুদান পেয়েছিল।

কারা চালান NCPI?

দলের কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন শিউলি কুণ্ডু। দলের সভাপতি হলেন উত্তীয় কুণ্ডু, যিনি শিউলি কুণ্ডুর স্বামী। রাজনৈতিক মহলে উত্তীয় কুণ্ডুর নাম সম্প্রতি আলোচনায় এসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে NCPI মোট সাতটি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে চারটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত মাত্র দুটি আসনে দলীয় প্রতীকে নির্বাচন লড়ে NCPI। কেউই জিততে পারেননি। যে দলটি মাত্র কয়েকশো ভোট পেয়েছিল, সেই NCPI এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত নাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের অভ্যন্তরীণ সংকট যত গভীর হবে, NCPI-র ভূমিকা ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget