এক্সপ্লোর

South Dinajpur News: বিজেপি ছেড়ে TMC যোগের আগে দণ্ডি কেটে 'পাপের' প্রায়শ্চিত্ত !

TMC Dandi Kata Program: দণ্ডি কেটে এসে তৃণমূলে যোগদান। আর এমনই অভিনব যোগদান কর্মসূচি দেখল দক্ষিণ দিনাজপুর জেলা।

মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: দণ্ডি কেটে পাপের প্রায়শ্চিত্ত, বিজেপি যোগদানের (BJP) পাপ মুক্ত করতে দণ্ডি কেটে এসে তৃণমূলে যোগদান (TMC Join)। আর এমনই অভিনব যোগদান কর্মসূচি দেখল দক্ষিণ দিনাজপুর জেলা (South Dinajpur)।

'ভুল'

প্রসঙ্গত, এর আগে জল দিয়ে ধুয়ে, নেড়া হয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে দেখা গিয়েছিল 'দলবদলুদের।' তবে এবার নয়া দৃশ্য। উল্লেখ্য যে গতকাল বৃহস্পতিবার  দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর এলাকায় একটি যোগদান কর্মসূচি ছিল বিজেপির। যেখানে বিধায়ক বুধরাই টুডু জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। বিজেপির দাবি প্রায় দুইশ জন মহিলা যোগদান করে এই যোগদান কর্মসূচিতে। আর সেই মহিলাদের মধ্যেই চারজন মহিলা নিজেদের 'ভুল বুঝতে পেরে' দণ্ডি কেটে এসে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে আবার তৃণমূলের যোগদান করলেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি প্রদীপ্ত চক্রবর্তীর হাত ধরে এই যোগদান কর্মসূচি চলে।

'দণ্ডি কেটে এসে তৃণমূলে যোগদান'

দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদিপ্তা চক্রবর্তীর দাবি, '২০০ জন নয় তার থেকে অনেক কম সংখ্যক মহিলা গতকাল যোগদান করেছে। যাদের মধ্যে বেশিরভাগ মহিলাই ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরতে চাইছে। এদের মধ্যে চারজন মহিলা গতকাল রাতে বিবেকের দংশনে  ঘুমোতে না পেরে দণ্ডি কেটে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আগামী দিনে বাকি মহিলারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের আবার দলে ফিরিয়ে নেওয়া হবে', বলে জেলা মহিলা তৃণমূল নেত্রী জানিয়েছেন।

'বিবেকের দংশনে সারারাত ঘুমোতে পারিনি'

তৃণমূলে যোগদান করা এক মহিলা জানান,' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য কন্যাশ্রী,রূপশ্রী,লক্ষ্মীর ভান্ডারসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন বিজেপি ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে আমাদের যোগদান করবার পর বিবেকের দংশনে সারারাত ঘুমোতে পারিনি। তাই আজ দণ্ডি কেটে নিজের পাপ মোচনের মাধ্যমে আবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।' 

'প্রলোভন দ্বারা তৃণমূলে যোগদান করানো হয়েছে': বিজেপি

 তবে এই বিষয়ে বিজেপি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, জেলা থেকে প্রচুর তৃণমূল কর্মী এবং নেতা বিজেপিতে যোগদান করার আবেদন করছে। তবুও তারা বেছে যোগদান করাচ্ছেন গতকালও প্রায় ২০০ জন যোগদান করেছে তাদের মধ্যে তিন চার জনকে জোরপূর্বক অথবা প্রলোভন দ্বারা তৃণমূলে যোগদান করানো হয়েছে, বলে মনে করছেন বিজেপি জেলা নেতৃত্ব।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget