এক্সপ্লোর

Sayantika Banerjee : "কালসাপ দেখলে সাপুড়ে ডাকব আর বিষ দাঁত ভাঙব", দলবদলুদের বার্তা সায়ন্তিকার

Sayantika Banerjee : গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে অবশ্য জিততে পারেননি তিনি। তাঁকে ১৪৬৮ ভোটে পরাস্ত করেন বিজেপির নীলাদ্রি শেখর দানা

বিষ্ণুপুর : "দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল। অন্য় দলে থাক আর হারো, ওটাই ভবিষ্যৎ। কালসাপ দেখব, সাপুড়ে ডাকব, আর বিষ দাঁত ভাঙব।" দলবদলুদের উদ্দেশে এই বার্তা দিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের দলের বিজয়া সম্মিলনীতে এই মন্তব্য করেন সায়ন্তিকা। 

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে অবশ্য জিততে পারেননি তিনি। তাঁকে ১৪৬৮ ভোটে পরাস্ত করেন বিজেপির নীলাদ্রি শেখর দানা। যদিও রাজনীতির ময়দান ছেড়ে যাননি টলিউডের অন্যতম এই অভিনেত্রী। বরঞ্চ, জলমগ্ন বাঁকুড়ায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছেন সেখানে।  

গত মাসে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে বাঁকুড়া শহর। গন্ধেশ্বরী নদীর জল দখল নেয় বাইপাস রোডের। দ্বারকেশ্বর নদের জল ঢুকে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। ফলে শহরের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়েছিল। সেই সময় হাঁটু সমান জল পেরিয়ে ২৩ নম্বর ওয়ার্ডের মহম্মদ নগর, ২০ নম্বর ওয়ার্ডের মল্লেশ্বর পল্লি এলাকায় গিয়ে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।

সায়ন্তিকা সেই সময় বলেছিলেন, বাঁকুড়ার প্রচুর জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। তাই জায়গাগুলি একটু ঘুরে দেখছি। দিদি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেভাবেই আমরা কাজ করি। মানুষের পাশে থাকার এটাই আসল সময়। বাঁকুড়ায় এত ক্ষতি হয়েছে। এই সময় আমার দায়িত্ব এটা দেখার যে, কীভাবে কী করলে মানুষ রিলিফ পান। এখানে আমাদের যাঁরা নেতৃত্বে রয়েছেন, তাঁরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমি মানুষের পাশে থাকব।

যদিও তাঁর সেই মন্তব্যকে কটাক্ষ করে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেছিলেন, পরিদর্শন যে কেউ করতেই পারেন। তবে, সময়ে করলে ভাল হয়। সব কিছু শেষ হয়ে গেছে, মাথার ওপর রোদ, এখন ঘুরতে এসে কী হবে ? যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই সময় ঝাঁপ মারতে হবে। তাপ সহ্য করে বেরিয়ে আসতে হবে...তবেই সেটা সমাজসেবা। টিভিতে মুখ দেখাতে এখন অনেকেই আসবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: হাসপাতাল কর্মীর রহস্যমৃত্যু, চারতলার ঘর থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্যকর ঘটনা এসএসকেএমে !
হাসপাতাল কর্মীর রহস্যমৃত্যু, চারতলার ঘর থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্যকর ঘটনা এসএসকেএমে !
RG Kar News: 'সরকারি হাসপাতালে গেলে জ্যান্ত ফিরে আসা মুশকিল', আর জি কর মেডিক্যাল কলেজে লিফটে মৃত্যু নিয়ে সরব দিলীপ-শতরূপ
'সরকারি হাসপাতালে গেলে জ্যান্ত ফিরে আসা মুশকিল', আর জি কর মেডিক্যাল কলেজে লিফটে মৃত্যু নিয়ে সরব দিলীপ-শতরূপ
West Bengal News Live Updates:আর জি করে লিফটে ছেলে ও স্ত্রী-সহ আটকে পড়ে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের !
আর জি করে লিফটে ছেলে ও স্ত্রী-সহ আটকে পড়ে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের !
Weather Update : আজ বিকেলেই উঠতে পারে ঝড়, বজ্রবিদ্যুৎ, টানা বৃষ্টি, দুর্যোগ সঙ্কেত এই জেলাগুলিতে
আজ বিকেলেই উঠতে পারে ঝড়, বজ্রবিদ্যুৎ, টানা বৃষ্টি, দুর্যোগ সঙ্কেত এই জেলাগুলিতে

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget