এক্সপ্লোর

TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ

Sabysachi Dutta Arrest: সোমবার রাতে সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। তোলাবাজি, চুরি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আবির দত্ত, কলকাতা : আদালত থেকে বের করার সময়েও সব্যসাচী দত্তকে দেখে ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা। গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তাঁকে গ্রেফতার করে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়েও প্রবল জনরোষের মুখে পড়েন এককালের এই দাপুটে তৃণমূল নেতা। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময়, সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম, টমেটো। গায়ে লেপে দেওয়া হল গোবর। তোলাবাজির একের পর এক অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। সব্যসাচী দত্তর ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। এদিন আদালতে শুনানির পর যখন সব্যসাচী দত্তকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ফের একবার তাঁকে সামনে দেখতে পেয়েই ডিম ছুড়তে শুরু করেন স্থানীয় বিক্ষোভকারীরা। 

সোমবার রাতে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আর মঙ্গলবার, বিধাননগর উত্তর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়, তাঁর বিরুদ্ধে আছড়ে পড়ল ক্ষোভ। বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়রকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম, টমেটো, গোবর। দীর্ঘদিনের কাউন্সিলর, দু'বারের বিধায়ক সব্যসাচী দত্তকে শুনতে হয় চোর চোর স্লোগান। একই চিত্র দেখা গেল সব্যসাচী দত্তকে আদালত থেকে বের করার সময়েও। শুনানি শেষে সব্যসাচীকে আদালত থেকে বের করার সময় ফের তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওঠে চোর চোর স্লোগান। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার আরেক কাউন্সিলর, ধৃত তাঁর স্বামীও

খোদ জনপ্রতিনিধির বিরুদ্ধেই বেলাগাম তোলাবাজির অভিযোগ। পুলিশের জালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধায়ক থাকাকালীন সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে ১ কোটি আড়াই লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন সল্টলেকের ওই ব্যবসায়ী। সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলা চেয়ে ভয় দেখানো, খুনের হুমকি, মানসিক নির্যাতন সহ একাধিক অভিযোগ জানান তিনি। এমনকি ১ কোটি টাকার বেশি তোলাবাজির পরেও, ওই ব্যবসায়ীর থেকে আরও টাকা চাওয়ার অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী ব্যবসায়ী এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে জমা দিয়েছেন। জিজ্ঞাসাবাদ পর্বে বারবার নিজেকে নিরপরাধ দাবি করেন সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি। পুলিশ সূত্রে দাবি, তাঁদের হাতে থাকা তথ্যপ্রমাণের সামনে বিধাননগর পুরসভার চেয়ারম্যানের কোনও যুক্তিই ধোপে টেকেনি। পুলিশ সূত্রে খবর, সব্যসাচী দত্তর বিরুদ্ধে আরও যে সব অভিযোগ আছে, তা খতিয়ে দেখা হবে। তোলাবাজির অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীকেই কাঠগড়ায় তুলেছেন সব্যসাচী দত্ত। 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget