এক্সপ্লোর

TMC Shahid Diwas 2022: একঝলক নেত্রীকে দেখতে চাওয়া, একুশের ভিড় কালীঘাটেও

TMC Martyr Day 2022: শুধু কালীঘাটই নয়, শহরের ইতিউতি, বিশেষ করে দ্রষ্টব্য জায়গাগুিলতে মানুষের আনাগোনা বিশেষ ভাবে চোখে পড়ছে।

কলকাতা: শহরের বুকে মহা সমারোহের আয়োজন (TMC Shahid Diwas 2022)। বহুদূর থেকে তার জন্য় ছুটে আসছেন সাধারণ মানুষ। ধর্মতলা চত্বরে কার্যতই তিল ধারণের জায়গা নেই। তবে শুধু ধর্মতলা নয়, জনস্রোত পৌঁছল কালীঘাটে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উপকণ্ঠেও (Mamata Banerjee)। সকাল থেকে সেখানে ভিড় উপচে পড়ছে (Kalighat) বাড়িতেই নেত্রীকে একঝলক দেখার আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ (21 July Crowd)। 

২১ জুলাই ঘিরে সাজ সাজ রব শহরে

২১ জুলাই, তৃণমূলের শহিদ স্মরণ অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব শহরে। বৃহস্পতিবার ভোর থেকে তো বটেই, বুধবার সকাল থেকেই শহরে ভিড় জমাতে শুরু করেন জেলা থেকে আসা মানুষজন। এ দিন সকালে কালীঘাটেও মানুষের ভিড় চোখে পড়ল। সম্প্রতি ঘটে যাওয়া অনুপ্রবেশের ঘটনার জেরে মমতার বাড়ির আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে কাছে যেতে না পারলেও আক্ষেপ নেই কারও। তফাতে দাঁড়িয়েই নেত্রীর দর্শন পাওয়ার অপেক্ষায় তৃণমূল সমর্থকেরা। 

আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: রাজনীতিতে সৈনিক থেকে জননেত্রী হয়ে ওঠা মমতার, তিন দশক পরও শহরে একুশ আবেগ

শুধু কালীঘাটই নয়, শহরের ইতিউতি, বিশেষ করে দ্রষ্টব্য জায়গাগুিলতে মানুষের আনাগোনা বিশেষ ভাবে চোখে পড়ছে। জেলা থেকে কলকাতায় আসা তেমন হয়ে ওঠে না। তাই ২১ জুলাইকে সামনে রেখেই পরিবার, সন্তানদের নিয়ে চলে এসেছেন অনেকে। ঘুরিয়ে ঘুরিয়ে সকলে কলকাতা দেখছেন। মমতার ভাষণ শুরু হওয়ার আগে মোটামুটি কলকাতা সফর সেরে ফেলা লক্ষ্য তাঁদের। 

মমতাকে দেখতে ভিড় কালীঘাটেও

তৃণমূলের ২১ জুলাই সমাবেশের সরাসরি সম্প্রচারের জন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। পথচলতি মানুষ, তৃণমূল কর্মী, সমর্থকদের জন্য এই ব্যবস্থা। ধর্মতলা চত্বরে  স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কয়েক হাজার যুব তৃণমূল কর্মী। কালো টি-শার্ট, কলার এবং পকেটে তেরঙ্গা তাঁদের। আর এক দলের পরনে হলুদ অথবা ধূসর রঙের পাঞ্জাবি, বুকে আঁকা ঘাসফুল। সভায় আসা কর্মী, সমর্থকদের প্রয়োজনে সাহায্য করার পাশাপাশি, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ভিড় সামলাচ্ছেন তৃণমূলের এই স্বেচ্ছাসেবকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget