এক্সপ্লোর

TMC: 'হাঁটতে বেরিয়ে' বাম কর্মীদের অশ্রাব্য কটূক্তি তৃণমূলের শিউলির! সমর্থনযোগ্য নয়, মন্তব্য দলের

Keshpur CPIM Office: তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শিউলি সাহা বলেন, 'সুগার আছে, হাটতে বেরিয়েছিলাম, পার্টি অফিসের পাশ দিয়ে হেটেছি, পার্টি অফিসে ঢুকিনি।' 

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: কেশপুরে (Keshpur) সিপিএম (CPIM) পার্টি অফিসে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শিউলি সাহার (Siuli Saha) বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, পুলিশকে জানিয়ে লাভ হয়নি। পাল্টা মন্ত্রীর সাফাই, তাঁর সুগারের সমস্যা রয়েছে। তাই হাঁটতে বেরিয়েছিলেন। অস্বস্তি ঢাকতে এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।                                                                                                   

ঠিক কী ঘটেছে? 

জনা পঞ্চাশেক লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জড়ো হলেন সিপিএম পার্টি অফিসের সামনে। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়েও গেলেন। ফেরার পথে তাঁরাই আবার সেই জায়গায় গিয়ে দাঁড়ালেন। জমায়েতের সামনে যিনি রয়েছেন, তিনি রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। পঞ্চায়েত ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সিপিএমের পার্টি অফিসে চড়াও হওয়ার অভিযোগ উঠল খোদ তৃণমূল সরকারের মন্ত্রীর বিরুদ্ধে।                                                           

সিপিএমের অভিযোগ, রবিবার সন্ধে ৭ টা নাগাদ জামশেদ আলি ভবনের সামনে তৃণমূল কর্মীরা জড়ো হয়। এরপর পার্টি অফিসে ঢুকে তাদের নেতা-কর্মীদের গালিগালাজ শুরু করে তৃণমূল কর্মীরা। এমনকী পার্টি অফিস বন্ধেরও হুঁশিয়ারি দেন শিউলি সাহা। 

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শিউলি সাহা। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শিউলি সাহা বলেন, 'সুগার আছে, হাটতে বেরিয়েছিলাম, পার্টি অফিসের পাশ দিয়ে হেটেছি, পার্টি অফিসে ঢুকিনি।' 

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে ২৭ মে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। নেতৃত্ব জানিয়েছে, এ ধরনের ঘটনা ঘটলে, তা সমর্থনযোগ্য নয়।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। 

 

আরও পড়ুন, হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন ; সামনে এল রিসার্চ

 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
Baruipur Incident: “যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
“যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget