এক্সপ্লোর

Mamata Banerjee: আজ নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভা, কী বার্তা দেবেন মমতা?

TMC Meeting: তৃণমূল সূত্রে খবর, আত্মতুষ্টিতে না ভুগে পঞ্চায়েত ভোটের আগে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায় তার দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী।

আশাবুল হোসেন ও মুন্না আগরওয়াল,কলকাতা: সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের বিশেষ কর্মিসভা। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নতুন প্রচার কর্মসূচির সূচনা করবেন তৃণমূল নেত্রী। উন্নততর তৃণমূল গড়ার লক্ষ্যে শুদ্ধকরণের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, এমনই খবর সূত্রের।

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে আবাস যোজনায় স্বজনপোষণ গরু পাচার, কয়লা পাচার থেকে নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ তৃণমূল। আর এই পরিস্থিতিতে, সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভায় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী। সেখানে দলের নেতা ও কর্মীদের উদ্দেশে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকেই নজর রাখছে বাংলার রাজনৈতিক মহল। 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'কালকের যে মিটিংটা আছে, আপনারা জানেন আমাদের সর্বোচ্চ নেত্রী, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত থেকে আমাদের দিক নির্দেশ দেবেন। সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধিরা, এমএলএ হোক, এমপি হোক, ব্লক প্রেসিডেন্ট সাড়ে ৩ হাজার প্রতিনিধিকে আসতে বলা হয়েছে।'

তৃণমূল সূত্রে খবর, আত্মতুষ্টিতে না ভুগে পঞ্চায়েত ভোটের আগে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায় তার দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী। ১১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত, গ্রামে গ্রামে নিবিড় জনসংযোগ গড়ে তোলার জন্য তৃণমূলের জন প্রতিনিধিদের নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে গিয়ে তৃণমূল নেতাদের রাত্রিবাসও করতে হবে। তৃণমূল সূত্রের খবর, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফায় ঠিক একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।

শুদ্ধকরণের ডাক?
তৃণমূল সূত্রে খবর, দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি ফেরাতে শুদ্ধকরণের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দুর্নীতিতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলগত ও প্রশাসনিকভাবে কড়া পদক্ষেপ করার মতো বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। দলীয় পদাধিকারীদের জন্য আচরণবিধি জারি করা হতে পারে এই কর্মিসভায়। এর পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে প্রচারে জোর কেউ যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করার জন্যও নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। এমনটাই তৃণমূল সূত্রের খবর। এর পাশাপাশি সোমবারের কর্মিসভা থেকে মোদি সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় আন্দোলন ঘোষণাও করা হতে পারে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'কালকে মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেবেন দেখা যাবে। যদি জনগণের স্বার্থে হয়, বিজেপি তাকে সাপোর্ট করবে। জনগনের বিপক্ষে হলে আমরা তার প্রতিবাদ করব। প্রতিবাদ করে লড়াই করব।' 

২০২১-র বিধানসভা ভোটের আগে 'দিদিকে বলো' কর্মসূচি ভোটবাক্সে লাভ দিয়েছিল তৃণমূলকে। পঞ্চায়েত ভোটের আগে কি এইরকমই কোনও কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। 

আরও পড়ুন: কাল থেকেই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা, রইল সময়সূচি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader To Samik Bhattacharjee: শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
West Bengal News Live : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর

ভিডিও

Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget