এক্সপ্লোর

Joka-Taratala Metro: কাল থেকেই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা, রইল সময়সূচি

Kolkata Metro: গত ৩০ ডিসেম্বর ভার্চুয়ালি মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটার যাত্রাপথে মেট্রো পরিষেবা চালু হল।

কলকাতা: আগামীকাল থেকেই শুরু হচ্ছে জোকা-তারাতলা (Joka-Taratala) রুটে মেট্রো পরিষেবা। গত ৩০ ডিসেম্বর ভার্চুয়ালি মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটার যাত্রাপথে মেট্রো পরিষেবা চালু হল। বাণিজ্যিকভাবে আগামীকাল থেকে শুরু হচ্ছে পরিষেবা। 

শুরু হচ্ছে জোকা-তারাতলা রুটে পরিষেবা: মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের জন্য আগামীকাল শুরু হচ্ছে পার্পল লাইনে পরিষেবা। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। তারাতলা থেকে প্রথম মেট্রো সকাল সাড়ে ১০টায়। জোকা থেকে শেষ মেট্রো বিকেল ৫টায়। তারাতলা থেকে শেষ মেট্রো বিকেল সাড়ে ৫টায়। এক ঘণ্টার অন্তর এই মেট্রো পরিষেবা বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সারাদিনে জোকা থেকে ছাড়বে মোট ৬টি ট্রেন। একইভাবে সারাদিনে তারাতলা থেকেও ছাড়বে ৬টি ট্রেন।                                                         

 

 

নতুন বছর শুরুর ঠিক মুখে নিউ ইয়ার গিফট পেল বাংলা। এবার যাত্রীদের জন্য চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। গত শুক্রবার ভার্চুয়ালি মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পের শিলান্যাস করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। তখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  পরে প্রকল্পটি জোকা-ধর্মতলা করা হয়।পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনালগ্নে সেই প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়। হাওড়া স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, তাঁর উদ্যোগেই শুরু হয়েছিল এই মেট্রো প্রকল্প।         

জোকা-তারাতলা রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হলেও, জোকা-তারাতলা রুটে বাণিজ্যিক ভাবে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে আগামীকালই। মেট্রোরেল সূত্রে খবর, মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাকি অংশের কাজও দ্রুত গতিতে চলছে। খুব শিগগিরই তা চালু হয়ে যাবে।

আরও পড়ুন: New Year 2023: রাজনীতি ভুলে উৎসবের আনন্দে সামিল, বর্ষবরণে অন্য মুডে রাজনীতিকরা

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget